IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> আফগান ফুটবলারের আর্তনাদ

আফগান ফুটবলারের আর্তনাদ

ধূমকেতু নিউজ ডেস্ক : কাবুলের পতনের মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। দেশটিতে ক্ষমতার পরিবর্তন হচ্ছে। এরই মধ্যে বেশ কিছু পরিবর্তন এনেছে তালেবানরা। দিন দিন বদলাবে সেখানকার চিত্র। তাতে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছে অনেকেই।

দেশটির জাতীয় দলের এক ফুটবলারও নিজের পরিবার নিয়ে চিন্তিত। নাম প্রকাশ না করার শর্তে সেই ফুটবলার কথা বলেন স্পেনের গণমাধ্যম মার্কার সঙ্গে। প্রতিবেদককে এক প্রশ্নের ফাঁকে তিনি বলেন, ‘আপনি কি আমার জন্য কিছু করতে পারবেন?’

আফগানিস্তান ছেড়ে পরিবার নিয়ে ইরান যাওয়ার পরিকল্পনা তার। কিন্তু হাতে পর্যাপ্ত অর্থ নেই। যেতে পারবেন কি না তাও নিশ্চিত নয়। এমন পরিস্থিতিতে মাঠের খেলার পরিবর্তে পরিবার নিয়ে উৎকন্ঠায় দিন যাচ্ছে তার।

তিনি বলেন, ‘আমি এবং আমার পরিবার শুধু একটি শান্তিপূর্ণ এবং নিরিবিলি জায়গায় থাকতে চাই এবং দুর্ভাগ্যবশত, আমরা কেবল বিদেশে এটি খুঁজে পেতে পারি। এখানে কেউ আপনাকে নিশ্চয়তা দিতে পারবে না যে, পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আমি আপনার কাছ থেকে একটা উপকার চাই, আপনি কি আমার জন্য কিছু করতে পারবেন?’

‘আমার স্ত্রী রয়েছে। ১৫ দিন আগে সে সন্তান জন্ম দিয়েছে। আমাদের কন্যা সন্তান রয়েছে। তার ভবিষ্যৎ এই মুহূর্তে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি চাই সে যে দেশে বড় হবে তখন তাকে এই ধরণের পরিস্থিতি দেখতে হবে না।‘

‘যুদ্ধের কারণে আমি ২০,০০০ ডলার হারিয়েছি। আমি ৫০০০ ডলারের খোঁজে আছি। যেটা দিয়ে আমি পরিবার নিয়ে ইরান যেতে পারি। সত্য হল, সবকিছু স্থির থাকে না এবং জীবন চলমান। আপাতত আমাদের অনুভূতি ভালো নেই এবং ক্রমাগত ভয় আছি। শেষ সপ্তাহে কেউ ঘর থেকে বের হতে পারেনি। কিন্তু এখন নিজেদের কারণেই কঠিন পরিস্থিতিতে ঘর থেকে বের হতে হবে।’

‘যেটা আমাকে সবচেয়ে বেশি চিন্তিত করে তা হল আমার বাচ্চা মেয়ের ভবিষ্যৎ। আপনি যদি আমাকে কোন ভাবে সাহায্য করতে পারেন, আমি এটা কখনোই ভুলতে পারব না, এই পরিস্থিতিতে আমার এবং আমার পরিবারের সাহায্য প্রয়োজন, আমি আশা করি আপনি সাহায্য করতে পারবেন।’

ফুটবল নিয়ে চিন্তা করতে না চাইলেও পেশাদার খেলোয়াড় হিসেবে কিছুটা ভাবায় তাকেও। তালেবান ফুটবলে চাইলেও কিছু করতে পারবে না এমন কথা বলেছেন তিনি, ‘আমি মনে করি তালেবান শান্তি আনার চেষ্টা করছে। তাদের অধীনে এখন সব কিছু হবে। আশা করছি তালেবান আফগানিস্তান ফুটবল ফেডারেশনে হস্তক্ষেপ করবে না। যদি এমন কিছু হয় তাহলে ফিফা সদস্যপদ হারাতে পারে আফগানিস্তান। কারণ ফিফার নিয়মে আছে, সরকারের হস্তক্ষেপ আছে এমন কোনো সংস্থা ফিফার সদস্যভুক্ত দেশ হতে পারবে না।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31