IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভাবন্যায় বিপর্যস্ত নেপালে এবার ভূমিকম্প!জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রাকুষ্টিয়ায় যুবদল নেতার ছেলের পিস্তল হাতে ভিডিও ভাইরাল, সংবাদ সম্মেলনে দাবি ‘খেলনা’মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনবাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিতসিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক শপিং মল, মার্কেট ও দোকানে রাত ৮:০০ টার পরে মোবাইল কোর্টঅপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুলপুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনরাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যুসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্নয়ন কার্যক্রম বিষয়ে নারী সমাবেশেরাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> তিস্তার দূর্গম চরাঞ্চলে সৌর বিদ্যুতায়ন, ১৫ হাজার মানুষের ভাগ্য বদল

তিস্তার দূর্গম চরাঞ্চলে সৌর বিদ্যুতায়ন, ১৫ হাজার মানুষের ভাগ্য বদল

ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নে অবস্থিত তিস্তা শৈলমারী চর। এ চরে প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। প্রতিবছর তিস্তা নদী গতিপদ পরিবর্তনের ফলে ভাঙনে নদী গর্ভে চরে গেছে শত শত একর আবাদী জমি। নি:শ্ব হয়েছে হাজারও কৃষক। বর্ষাকালে নৌকায় কিছুটা সহজ হলেও শীত বা অন্য সময়ে দীর্ঘ ২থেকে ৩কিলোমিটার বালুপথ হেঁটে, ছোট ছোট ২থেকে ৩টি নালার পানিতে ভিজে আসতে হয় উপজেলা শহরে। নেই কোন পাকা কিংবা কাঁচা সড়ক। নেই কোন আধুনিক সুযোগ সুবিধা। শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও নেই লেখাপড়ার উন্নত সুযোগ সুবিধা। কর্মসংস্থান বলতে চরের জমিতে হালচাষ, নদীতে মাছ ধরা আর চরে গরু-মহিষ-ছাগল পালন করে কোনমতে দিনাতিপাত। চিকিৎসা সুবিধা একেবারেই নেই, নেই কোন চিকিৎসক। এ যেন এক আলাদা কোন জনপদ।

তিস্তা চরের সুবিধাবঞ্চিত এসব মানুষগুলোর কষ্ট লাঘবের জন্য বর্তমান সরকারের বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের আওতায় গত বছর কালীগঞ্জ উপজেলার ওই শৈলমারী চরে ৩০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেড কোম্পানী। সেই সাথে বিদেশ থেকে আমদানীকৃত কোটি কোটি টাকা মুল্যের ভারী যন্ত্রপাতি পরিবহন করতে তৈরী করা হয় রাস্তা, ব্রীজ ও কালভার্ট। আর এভাবেই পাল্টে যাচ্ছে তিস্তা চরের চিত্র। সৌর বিদ্যুৎ চালু হলে আলোয় আলোকিত হবে তিস্তা চর। এদিকে ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেড স্থানীয় ইউনিয়ন পরিষদ, জেলা প্রশাসন ও সরকারের উচ্চ মহলের সাথে আলোচনা করে চর এলাকায় দুইটি বেইলি ব্রীজ, ১৮ টি কালভার্ট নির্মাণ করে এবং নদী ভাঙন থেকে রক্ষার জন্য দীর্ঘ ৪ কিলোমিটার এলাকা সাই ওয়াল নির্মাণ কাজ শুরু করেছে। চরের কয়েক কিলোমিটার দুর থেকে বিদ্যুতে খুঁটি বসিয়ে তার সংযোগ করে বিদ্যুত নিয়ে যান ওই দুর্গম চরাঞ্চলে। এরফলে অন্ধকারে আচ্ছন্ন ভোটমারী ইউনিয়েনর ১ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রায় ১৫ হাজার মানুষ এখন বিদ্যুতের আলোয় আলোকিত হবে। অবরুদ্ধ শৈলমারী চরবাসীসহ তিস্তার অন্যান্য চরের মানুষের জীবন যাত্রা পাল্টে যাবে। টেলিভিশন দেখাসহ বিভিন্ন আধুনিক সুবিধা ভোগ করবে চরবাসী। এদিকে করোনার মহামারী এই দুঃসময়ে সোলার প্রকল্পে চরের ৫থেকে ৬শ’ জন শ্রমিক প্রতিদিন কাজ করছেন। মিলছেও ভালো মজুরী।

চরের বাসিন্দা দবিয়ার রহমান বলেন, দীর্ঘ দিন এই বালু চরে আছি কেউ খোঁজ নেয়নি। আমাদের কষ্ট ছিল বারো মাস। সৌর বিদ্যুৎ প্রকল্পটি এসে আমাদের ভাগ্য খুলছে। চরের রাস্তা নির্মাণ হওয়ায় খুব সহজে আমরা এখন উপজেলা যেতে পারছি।

শৈলমারী চরের বাসিন্দা দেলদার মুন্সী, ওয়াহেদুল ইসলাম ও বৃদ্ধ আব্দুল জব্বার বলেন, এখানে সৌর বিদ্যুৎ প্রকল্পটি তাদের জন্য আশীর্বাদ বয়ে এনেছে। এ প্রকল্পের কারণে স্বপ্নের পাকা রাস্তা, ব্রীজ ও কালভার্ট নির্মিত হয়েছে। তাদের বাড়িতে কেউ অসুস্থ হলে দ্রæত তারা উপজেলা বা জেলা হাসপাতালে নিয়ে যেতে পারছেন। সহজেই তাদের ছেলে-মেয়েরা লেখাপড়ার জন্য শহরে যেতে পারবেন। কর্মসংস্থানের জন্য তারাও সময়ের সাথে পাল্লা দিয়ে দেশের বিভিন্নস্থানে ছুটতে পারবেন। আর বিদ্যুৎ পেলে তাদের এই চরেই ছোট ছোট মিল, কারখানা গড়ে উঠবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে চরের হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরী হবে।

ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেডের প্রকল্প ডিরেক্টর অপারেশন আব্দুল হালিম জানান, বিদ্যুৎ সংকট দূর করতে বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে এই সৌর বিদ্যুৎ প্রকল্প। এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করে মূল গ্রীডে সংযুক্ত করা হবে। আর এভাবেই কেটে যাবে লোডশেডিং’সহ বিদ্যুতের সংকট। তিস্তার পানি প্রবাহে যাতে কোন বাঁধা সৃষ্টি না হয়, সেজন্য দুইটি বেইলি ব্রীজ ও ১৮ টি কালভার্ট নির্মাণ করেছেন ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেড। এছাড়াও নদী ভাঙনরোধে হার্ড মেটিরিয়াল কাজ করা হয়েছে চার কিলোমিটার এলাকায়। এছাড়াও এই উৎপাদিত বিদ্যুতের সুবিধা পাবেন চরের মানুষজনসহ লালমনিরহাট জেলার মানুষজন। আগামী সেপ্টেম্বর মাস থেকেই এ প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলেও তিনি জানান।

এ বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর জানান, বিদ্যুত সংকট কাটিয়ে উঠা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর যে কমিটমেন্ট তা বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি।

তিনি আরও বলেন, সরকারের অগ্রাধিকার এ প্রকল্পটি বাস্তবায়নে জেলা প্রশাসন থেকে সম্ভাব্য সব ধরেণের সহযোগিতা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031