IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
Home >> খেলা >> টপ নিউজ >> চিলিকে হারিয়ে ব্রাজিলের ৭ম জয়

চিলিকে হারিয়ে ব্রাজিলের ৭ম জয়

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিলিকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। তাতে কনমেবল বাছাইপর্বে ব্রাজিল নিজেদের সাত ম্যাচের সাতটিতেই জিতল। রইলো বাছাইপর্বের শীর্ষেও।

সান্তিয়াগোয় আজ ম্যাচের শুরু থেকেই ব্রাজিলকে চেপে ধরে খেলতে থাকে চিলি। আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমতে থাকে। ২৮তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে সামনে দারুণ সুযোগ পেয়েও দুর্বল শটে তা নষ্ট করেন নেইমার। দুই মিনিটের ব্যবধানে আর্তুরো ভিদালের বুলেট গতির ফ্রি-কিক ঝাঁপিয়ে ঠেকান ব্রাজিলের গোলরক্ষক। খানিক পর বল জালে জড়িয়েও অফসাইডে গোলবঞ্চিত হয় চিলি। তাতেই প্রথমার্ধ কাটিয়ে দেয় গোলশূন্য ড্রয়ে।

দ্বিতীয়ার্ধে এসে একই আক্রমণে খেলতে থাকে দুই দল। কেউই তেমন সুযোগ সৃষ্টি করতে পারেনি। তবে ৬৪তম মিনিটে সুযোগ পেয়ে তা কাজে লাগাতে ভুল করেননি এভারটন। নেইমারের শট গোলরক্ষক ব্রাভো ফিরিয়ে দেওয়ার পর ফিরতি শটে জাল খুঁজে নেন তিনি। এতেই ব্রাজিলের জয় নিশ্চিত হয়ে যায়। চার মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ আসে ব্রাজিলের সামনে। কিন্তু মারকুইনহোসের শট ঠেকিয়ে চিলিকে বিপদ মুক্ত রাখেন গোলরক্ষক ব্রাভো।

চলতি লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এটি তাদের টানা সপ্তম জয়। এ জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত হলো ব্রাজিলের। এখনও পর্যন্ত খেলা সাত ম্যাচের সবকয়টি জিতে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। আর চিলির অবস্থান সপ্তম, সাত ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৬ পয়েন্ট। আগামী রোববার বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31