IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> বিনোদন >> ‘দল, ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে ধর্ষকের দ্রুত বিচার চাই’

‘দল, ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে ধর্ষকের দ্রুত বিচার চাই’

ধূমকেতু নিউজ ডেস্ক : সিলেটের এমসি কলেজে গৃহবধূ ধর্ষণসহ সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জে ঘটে যাওয়া নারীর ওপর পাশবিক নির্যাতনের ভিডিও ভাইরাল বিষয়ে সারা দেশ উত্তাল হয়েছে।

ধর্ষণের ঘটনায় প্রতিবাদে সোচ্চার হয়ে সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ শুরু হয়েছে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে একমত হয়েছেন সবাই।

দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে গর্জে ওঠা প্রতিবাদে শামিল হয়েছেন ঢাকাই ছবির সেরা তারকা শাকিব খান।

তিনিও অনেকের মতো ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাইছেন। ধর্ষণের মতো ঘৃণীত অপরাধ সারা দেশে কেন মহামারী রূপ নিল তার কারণও জানিয়েছেন এ অভিনেতা।

এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব লেখেন– ‘সব কিছুর প্রথমে নারীর পরিচয় তিনি একজন মানুষ। সমাজ এখনও অনেক ক্ষেত্রে নারীকে মানুষ হিসেবে গণ্য করতে চায় না! তার পরই একজন নারী কারও মা, কারও বোন। এই কারও মা, বোন ও মানুষ সত্তা নারীকে মানুষ হিসেবেই মানুষের শ্রদ্ধা করা উচিত, গণ্য করা উচিত, মান্য করা উচিত—এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এর পর শাকিব খান লেখেন– ‘একজন নারী একজন মা, পৃথিবীর কোনো কিছু মায়ের সঙ্গে তুলনা হয় না। যারা একজন মা আর বোনকে অন্য চোখে দেখে, ধর্ষণের মানসিকতা মনের মধ্যে লালন করে বেড়ায়— তার কোনো পরিচয় হয় না। সে পুরুষ না কি তার চেয়ে বড় তিনি কখনই মানুষ নন। তার একমাত্র পরিচয় সে ধর্ষক।’

শাকিব খান আরও লেখেন– ‘আমি সচেতন মানুষ হিসেবে আমার দায়বদ্ধতার জায়গা থেকে এ ধরনের ঘৃণীত অপরাধের বিরুদ্ধে আমি আমার কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাব। এমনকি আমার শুটিং চলতি ছবি নবাব এলএলবি সিনেমাতেও ধর্ষণের মতো জঘন্য বিষয়টিকে প্লট হিসেবে বেছে নিয়েছি।’

দেশে ধর্ষণ কী করে মহামারী রূপে ছড়িয়ে পড়েছে তার কারণ হিসেবে শাকিব খান মনে করেন, ‘দেশে মহামারীর চেয়েও ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছে ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ। এর কারণ ওইসব মানুষরূপী নরপশুদের নৈতিক অবক্ষয়, মাদকের বিস্তার, ধর্ষণসংশ্লিষ্ট আইনের সীমাবদ্ধতা, বিচার প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা এবং বিচারের দীর্ঘসূত্রতা।’

সবশেষে শাকিব খানের দাবি, ‘দলমত ও ক্ষমতা¬– সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ধর্ষণকারীদের দ্রুত বিচার নিশ্চিত চাই। দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31