IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> রাজশাহী >> দুর্গাপুরে ১৪৪ ধারা ভেঙে প্রতিবেশীর জমিতে প্রাচীর নির্মাণ

দুর্গাপুরে ১৪৪ ধারা ভেঙে প্রতিবেশীর জমিতে প্রাচীর নির্মাণ

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে ক্ষমতার প্রভাব খাটিয়ে আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে বিবাদমান জমি দখল করে প্রাচীর নির্মাণ করেছে বিবাদী নাজিম উদ্দিন ও তার লোকজন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকালে দুর্গাপুর উপজেলার শ্যামপুর পশ্চিমপাড়ার নাজিমউদ্দিন ও ভাড়া করা লোকজনের সহযোগিতায় প্রতিবেশী শফিকুলের বসত ভিটায় জোরপূর্বক টিনশেড দিয়ে প্রাচীর নির্মাণ করে।

এরআগে শফিুকল রাজশাহী জেলা অতিরিক্ত ম্যাজিট্ট্রেট আদালতে ১৪৪ ধারায় মামলা দায়ের করলে থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে সকল স্থাপনা তৈরিতে নিষেধাজ্ঞা আরোপ করেন।

স্থানীয় ও মামলার অভিযোগে সূত্রে জানা যায়, উপজেলার শ্যামপুর পশ্চিম পাড়া এলাকার জেএলঃ ৪৬, দাগ নং ৪৬১২ বাড়ীর পার্শ্বে বের হওয়া রাস্তা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ও ক্রয়কৃত সম্পত্তির মালিক শফিকুল ইসলাম। গত সপ্তাহে ওই জমি নিজেদের বলে দাবি করেন প্রতিবেশী নাজিম উদ্দিন ও তার লোকজন। পরে ওই বিষয় নিয়ে থানায় অভিযোগ হয়। তাতেও কোন সুরাহা না পেয়ে শফিকুল গত ৯ সেপ্টেম্বর রাজশাহী জেলা অতিরিক্ত ম্যাজিট্রেট আদালতে ১৪৪ধারায় মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটি আমূলে নিয়ে গত ১২ সেপ্টেম্বর বিবাদমান ওই জায়গার ওপর ১৪৪ধারা জারি করেন। পরের দিন ১৩সেপ্টেম্বর আদালতের আদেশের পর দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে বিবাদমান ওই জমিতে সকল প্রকার স্থাপনা নিষেধাজ্ঞা জারি করে।

তারপরও আদালতের ১৪৪ধারা ভঙ্গ করে মামলার বিবাদী নাজিম উদ্দিন ও তার লোকজন গত ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাতে বিকেলে ওই বিবাদমান জায়গা টিনশেডের প্রাচীর নির্মাণ করেন। এদিকে, আদালতে ১৪৪ধারা জারির পর থেকে আসামীর হুমকিতে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বাদী শফিকুল ও তাঁর লোকজন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাশমত আলী বলেন, বলেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ১৪৪ ধারা নোটিস আমি উভয় পক্ষকে দিয়েছি। তারপরও সেখানে প্রাচীর নির্মাণের অভিযোগ উঠছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সরেজমিন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31