IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> ইতিহাস গড়তে চান পাকিস্তানের ৭ ফুট ৬ ইঞ্চি উচ্চতার পেসার

ইতিহাস গড়তে চান পাকিস্তানের ৭ ফুট ৬ ইঞ্চি উচ্চতার পেসার

ধূমকেতু নিউজ ডেস্ক : বর্তমান বিশ্বের সবচেয়ে লম্বা ক্রিকেটার পাকিস্তানের ৩৮ বছর বয়সী বাঁহাতি পেসার মোহাম্মদ ইরফান। আগের সব রেকর্ড তছনছ করে দিয়ে ৮৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৭ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এ স্পিনার। এবার তার চেয়েও লম্বা পেসার পেতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটের ২০২০ সালের অসমাপ্ত আসরে লাহোর কালান্দার্সের ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ ছিলেন ২১ বছর বয়সী পেসার মুদাসসির গুলজার। যার উচ্চতা ৭ ফুট ৬ ইঞ্চি। দ্রুততম সময়ের মধ্যে লাহোর কালান্দার্স ও পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলতে চান এ তরুণ।

মুদাসসির যদি সত্যিই সুযোগ পান পাকিস্তান জাতীয় দলে, তাহলে মোহাম্মদ ইরফানকে ছাড়িয়ে তিনিই হবেন বিশ্বের সবচেয়ে লম্বা ক্রিকেটার। নিজের উচ্চতাকে আশীর্বাদ হিসেবে মানেন তিনি, স্বপ্ন দেখেন বিশ্বের সবচেয়ে লম্বা ক্রিকেটার হওয়ার। মেইল অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন মুদাসসির।

তার ভাষ্য, ‘আমার উচ্চতাটা একটা আশীর্বাদ। কেননা এর ফলে আমি জোরে দৌড়াতে এবং দ্রুতগতিতে বোলিং করতে পারি। আমি সাত মাস আগে অনুশীলন শুরু করে বোলার হয়েছি। কিন্তু করোনাভাইরাসের কারণে এখন বিরতি। আমি আশা করছি একদিন বিশ্বের সবচেয়ে লম্বা বোলার হবো।’

Mudassir

নিজের উচ্চতাকে আশীর্বাদ মনে করলেও, স্বাভাবিকের চেয়ে অনেক বেশি এ উচ্চতার কারণে প্রায়ই জায়গা স্বল্পতায় ভোগেন মুদাসসির। যদিও এ নিয়ে কোনোদিন আক্ষেপ বা নেতিবাচক ধারণা মনের মধ্যে আসেনি তার। বাবা-মা শুরুতে ভয় পেলেও, এখন সবকিছু স্বাভাবিকই আছে বলে মন্তব্য মুদাসসিরের।

২১ বছরের এ তরুণ বলেন, ‘আমি আমার স্কুল ও পাড়া-প্রতিবেশীর মধ্যে সবচেয়ে লম্বা বাচ্চা ছিলাম। আমার বয়স যখন ১০ বছর, তখনই উচ্চতা ৬ ফুট হয়ে যায়। হাই স্কুলে ভর্তি হতে হতে আমার উচ্চতা হয় ৭ ফুট। আমার বাবা-মা ভয় এ কারণে ভয় পাচ্ছিলেন যে, এটি পরবর্তীতে আমার জন্য কোনো সমস্যার সৃষ্টি করে কি না।’

তবে এই বাড়তি উচ্চতার জন্য তেমন কোনো অস্বাভাবিকতা নেই বলেই জানালেন মুদাসসির, ‘মানুষ এখন হাসিমুখেই আমার সঙ্গে দেখা করে। তারা আমাকে দেখে অবাক হয়। এতে আমার ভালো লাগে, স্পেশাল মনে হয় নিজেকে। সাধারণ মানুষের মতো কিছু কাজ করতে হয়তো সমস্যা হয়, তবে আমার উচ্চতা সৃষ্টিকর্তার উপহার এবং তার প্রতি আমি কৃতজ্ঞ। আমি এখন জনপ্রিয় এবং সবার আগ্রহটা উপভোগ করি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31