IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড‘পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন’হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহতবাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভাবন্যায় বিপর্যস্ত নেপালে এবার ভূমিকম্প!জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রাকুষ্টিয়ায় যুবদল নেতার ছেলের পিস্তল হাতে ভিডিও ভাইরাল, সংবাদ সম্মেলনে দাবি ‘খেলনা’মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনবাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিতসিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক শপিং মল, মার্কেট ও দোকানে রাত ৮:০০ টার পরে মোবাইল কোর্টঅপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুলপুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনরাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভা
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> রাণীনগরে সংকুচিত গ্রামীণ রাস্তা, বাধাগ্রস্ত সরকারের যোগাযোগ উন্নয়ন প্রকল্প কাজ

রাণীনগরে সংকুচিত গ্রামীণ রাস্তা, বাধাগ্রস্ত সরকারের যোগাযোগ উন্নয়ন প্রকল্প কাজ

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলাজুরে প্রতিটি গ্রামে অপরিকল্পিতভাবে নানা রকম স্থাপনা নির্মাণ করার ফলে সংকুচিত হয়ে পড়েছে গ্রামের মধ্যে বয়ে চলা রান্তাগুলো। ফলে জরুরী প্রয়োজনে এ্যম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি কিংবা মালামাল পরিবহন নিয়ে নিত্য দুর্ভোগে পড়েছেন গ্রামের সাধারন জনগন। এছাড়া রাস্তাকে কেন্দ্র করে একদিকে যেমন অধিকাংশ গ্রামেই সামাজিক ভাবে দ্ব›দ্ব বাড়ছে, অন্যদিকে সরকারের যোগাযোগ উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হচ্ছে।

জানা গেছে, রাণীনগর উপজেলায় দুই শতাধিক গ্রাম রয়েছে ৮টি ইউনিয়নে। এসব গ্রামে বসতি গড়ে ওঠার শুরু থেকেই অপরিকল্পিতভাবে বিভিন্ন রকম স্থাপনা নির্মাণ চলমান রয়েছে। গ্রামের মধ্যে চলাচলের জন্য রাস্তার জায়গা রেখে বসতি বা স্থাপনা নির্মাণের নিয়মনীতি থাকলেও তা তোয়াক্কা না করে গ্রামের মধ্যে প্রবেশ কিংবা এক বাড়ি থেকে আরেক বাড়িতে চলাচলের কোনমতে পায়ে হেঁটে চলার রাস্তা রেখে যে যার মতো বসতবাড়ি বা স্থাপনা নির্মাণ করছেন। কিন্তু ভ্যানগাড়ি বা জরুরী প্রয়োজনে এ্যম্বুলেন্স অথবা কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসে গাড়ি চলাচলের রাস্তা রাখা হচ্ছেনা। ফলে অগ্নিকাণ্ড বা যে কোন বড় ধরনের দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ হলে উদ্ধারকার্মীরা ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে কিংবা এ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছাতে পারবেনা।

এছাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে চলা প্রধান প্রধান সড়ক, শাখা সড়ক থেকে কাঁদে করে উৎপাদিত কৃষিপণ্য ও কৃষিপণ্য উৎপাদনে মালামাল এবং স্থাপনা নিমাণে ব্যবহৃত ইট,বালি, সিমেন্ট রডসহ বিভিন্ন মালামাল পরিবহণ করতে হচ্ছে গ্রামের বসবসকারীদের। এতে একদিকে যেমন অতিরিক্ত শ্রম, অর্থ ব্যয় করতে হচ্ছে, অন্যদিকে নানাভাবে ক্ষতির সম্বুখিন হচ্ছেন সাধারণ মানুষ। এছাড়া অধিকাংশ গ্রামে চলাচলের রাস্তাকে কেন্দ্র করে একদিকে যেমন সামাজিক বা পারিবারিকভাবে মারা-মারিতে আইন শৃংখলার অবনতি ঘটছে। অন্যদিকে মামলা মকদ্দমায় জড়িয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে লোকজন। ফলে দিনদিন বেড়েই চলেছে রাস্তা কেন্দ্রিক দ্বন্দ্ব। এছাড়া গ্রামকে শহরে রুপান্তরিত করতে সরকারের যোগাযোগ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে ধাপে ধপে বাধাগ্রস্ত হচ্ছেন সংশ্লিষ্টরা।

কালীগ্রাম বড়িয়াপাড়া গ্রামের দুলাল হোসেন মৃধা বলেন, আমাদেও গ্রাম প্রায় দেড় কিলোমিটার এরিয়া। কিন্ত এতো বড় গ্রামের মধ্যে বয়ে চলা রাস্তা দিয়ে কোন মতে ভ্যানগাড়ি চলাচল করতে পারে। গ্রামের মধে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে পুরো গ্রাম ভস্মীভূত হলেও ফায়ার সার্ভিসের গাড়ি আর এ্যাম্বুলেন্স পৌঁছাতে পারবেনা।

শিম্বা গ্রামের সাইদুজ্জামান সাগর বলেন, আমাদের গ্রামে প্রায় সাড়ে তিন হাজার লোকের বসবাস। কিন্ত গ্রামের মধ্যে চলাচলের রাস্তা সংকীর্ণ হওয়ায় প্রায় এক কিলোমিটার দুরে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা প্রধান সড়ক থেকে কখনো কাঁধে কখনো ভ্যানগাড়ী দিয়ে বিভিন্ন মালামাল পরিবহণ করতে হয়।

তিনি আরও বলেন, শুধু অপরিকল্পিত স্থাপনা নির্মাণে উপজেলার প্রায় অধিকাংশ গ্রামেই রাস্তা নিয়ে সবচাইতে বেশী দ্ব›দ্ব চলছে। সরকারের নিয়মনীতি মেনে স্থাপনা নির্মাণ করলে বা স্থাপনা নির্মাণে সংশ্লিষ্টরা নজরদারি করলে এমন সমস্যা হত না। ফলে গ্রাম এলাকা দ্বন্দ্বও কমে যেন। এতে সবাই শান্তিতে বসবাস করতে পারতো।

রানীনগর উপজেলা ফায়ার সার্ভিস লিডার খন্দকার দেলোয়ার হোসেন নতুন যোগদান করেছেন জানিয়ে বলেন, রাস্তাগুলো খুবই সংকীর্ণ এই উপজেলার গ্রামের । গত কয়েক দিনে ২টি অগ্নিকান্ডের ঘটনা পেয়েছি এবং রাস্তা সংলগ্ন হওয়ায় কাজ করতে সক্ষম হয়েছেন। তবে এসব অগ্নিকাÐের ঘটনা গ্রামের মধ্যে হলে কাজ করা মস্কিল হতো। এসব অধিকাংশ গ্রামই ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানান তিনি।

রাণীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, গ্রামীণ রাস্তা-খাট নির্মাণে অধিকাংশ ক্ষেত্রেই বাধাগ্রস্ত হতে হচ্ছে। অনেক জায়গায় রাস্তার জায়গায় সংকুলান না হওয়ায় কাজই করা যাচ্ছেনা। সরকার যে ভাবেই যোগাযোগ খাতে অর্থ বরাদ্দ দিয়ে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা করেছেন কিন্ত রাস্তার জায়গা সংকুচিত হওয়ায় তা অনেকাংশেই বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, উপজেলার একডালা ইউনিয়নের বড়িয়াপাড়া মানিপুকুওে গুচ্ছ গ্রামে কাজ পরিদর্শনে গেলে মেইন রাস্তায় গাড়ি রেখে গ্রামের মধ্যে দিয়ে প্রায় দেড় কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যেতে হয়। এত বড় একটি গ্রাম অথচ অপরিকল্পিতভাবে বসতি গড়ে ওঠায় রাস্তা সংকুচিত হয়ে পরেছে। ফলে গাড়ি চলাচল করতে পারছে না। আগে থেকেই নিয়মনীতি মেনে স্থাপনা নির্মাণ করলে এমন জটিলতার সৃষ্টি হতো না।

তিনি বলেন, প্রতিটি গ্রামে কিভাবে রাস্তা প্রশস্ত করে গ্রামের লোকজন স্বাভাবিকভাবে চলাচল করতে পারে এবং এ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি চলাচল করতে পারে সে ব্যপারে জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য লোকজনদের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্ট করবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031