IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘মরার আগ পর্যন্ত লড়বেন বলেও পালিয়েছেন আশরাফ গনি’

‘মরার আগ পর্যন্ত লড়বেন বলেও পালিয়েছেন আশরাফ গনি’

ধূমকেতু নিউজ ডেস্ক : গোয়েন্দাদের সব তথ্য ভুল প্রমাণ করে আগস্টের দ্বিতীয় সপ্তাহে কাবুল দখল করে নেয় তালেবান। এর পর দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি পালালে সাবেক সরকারের পতন নিশ্চিত হয়। কিন্তু এই আশরাফ গনিই মৃত্যুর আগ পর্যন্ত লড়বেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন রোববার বলেন, আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছিলেন, তিনি মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যাবেন। কিন্তু তালেবান কাবুলে আসার পর তিনি ঠিকই পালিয়ে গেছেন। খবর ডনের।

‘সিবিএস ফেস দ্য নেশন’ টকশোতে যুক্তরাষ্ট্রের সাবেক বিশেষ দূত জালমাই খালিলজাদ বলেন, কাবুলে সরকারের পতন ঠেকাতে বাইডেন প্রশাসন আরও কিছু করতে পারত।

অ্যান্থনি ব্লিঙ্কেন
অ্যান্থনি ব্লিঙ্কেন

টক শোতে অ্যান্থনি ব্লিঙ্কেন বলেন, আমি ১৪ আগস্ট শনিবার রাতে আশরাফ গনির সঙ্গে কথা বলেছিলাম। তাকে নতুন একটি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার একটি পরিকল্পনা মেনে নিতে চাপ দিলাম। ওই সরকার তালেবানের নেতৃত্বে হবে ঠিকই, কিন্তু সরকারে আফগানিস্তানের সব পক্ষের প্রতিনিধি থাকবে।

‘তখন আশরাফ গনি আমাকে বললেন, তিনিও এমনটি করতে প্রস্তুত আছেন। তবে তালেবান যদি এ প্রক্রিয়া মেনে না নেয় তিনি (আশরাফ গনি) মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যাবেন। কিন্তু পর দিনই তিনি আফগানিস্তান থেকে পালালেন’, যোগ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।

আশরাফ গানি পালানোর পরই তালেবানের যোদ্ধারা কাবুলের নিয়ন্ত্রণ নেন। এর পর ৩০ আগস্ট যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নেয়। এর মধ্যে আফগানিস্তানের সব প্রদেশের নিয়ন্ত্রণ নেয় তালেবান, গঠন করে অন্তর্বর্তী সরকার। যদিও এ সরকারে নারী ও সবপক্ষের অংশগ্রহণ নেই বলে অভিযোগ রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31