IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> বিনোদন >> আবারও উপস্থাপনায় ফিরবেন সেই মুনমুন!

আবারও উপস্থাপনায় ফিরবেন সেই মুনমুন!


ধূমকেতু নিউজ ডেস্ক : এক সময়ের নন্দিত ও জনপ্রিয় উপস্থাপিকা মুনমুনকে এখন আর পর্দার সামনে দেখা যায় না। মিষ্টি কথায় মন ভুলানো এই উপস্থাপিকা বিয়ের পর পাড়ি জমান কানাডায়। সেখানেই স্বামী ও সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। ফিরেই জানালেন খুশির খবর। প্রথমবারের মত তিনি মা হয়েছেন। গত বছরের ২৪ মে কানাডায় তার মেয়ে ঈমান হোসেনের জন্ম হয়েছে। মেয়ের প্রথম বাংলাদেশ সফর নিয়ে বেশ উৎফুল্ল মুনমুন জানিয়েছেন, খুব অল্প সময়েই ঈমান তার দাদী, নানা, খালা, ফুফুদের সাথে মিশে যেতে পেরেছে। বাড়িময় ঘুরে বেড়াচ্ছে। অসংখ্য খেলার সাথী পেয়ে আমাকে আর ওর বাবাকে যেন ভুলতে বসেছে।

মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর বিশেষ পর্বে আমন্ত্রিত হয়ে এসে মুনমুন তার জীবনের অনেক অজানা গল্প জানিয়েছেন। জানিয়েছেন, প্রায় দেড় বছর ধরে মাতৃত্বের স্বাদ পেয়ে জীবনকে নতুনভাবে উপভোগ করতে শিখেছেন। জীবনের নতুন অর্থ বুঝতে শিখেছেন। জীবনের সব ক্ষেত্রে স্বামী তৌফিক হোসেনের অবদানের কথাও স্বীকার করতে ভোলেন না মুনমুন।
আসছে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত মুনমুন দেশেই থাকবেন। মনের মত কোনো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পেলে সে জায়গাটিতেও ফিরে যেতে চান তিনি। কারণ উপস্থাপকের আসন তো বটেই, সহকর্মী ও দর্শকদেরও ভীষণভাবে মিস করেছেন তিনি।

তবে মুনমুন আশাবাদী, বেশ কয়েক বছর পর তিনি একেবারে বাংলাদেশে ফিরে আসবেন। বিদেশে ক্রিয়েটিভ ইন্টাস্ট্রি নিয়ে আরো একটি মাস্টার্স ডিগ্রী শেষ করেছেন তিনি। সে বিষয় নিয়ে ভবিষ্যতে বাংলাদেশে কিছু করতে চান। মা হবার আগে কানাডার স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে চাকরী করছিলেন তিনি। এবার কানাডায় ফিরে পুনরায় চাকরীতে যোগ দেয়ার ইচ্ছা রয়েছে তার।

রুম্মান রশীদ খান ও লাবণ্য’র উপস্থাপনায়, জোবায়ের ইকবাল-এর প্রযোজনায় ‘রাঙা সকাল’-এর এই পর্বটি প্রচারিত হবে আসছে ১৫ নভেম্বর, সোমবার, সকাল ৭টায়, মাছরাঙা টেলিভিশনে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31