IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘ভারতীয় রাজনীতিতে জিন্নাহর অন্য রূপ হলেন ওয়াইসি’

‘ভারতীয় রাজনীতিতে জিন্নাহর অন্য রূপ হলেন ওয়াইসি’

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপিকে তীব্র আক্রমণ করে বলেছেন, ‘ওয়াইসি গণতন্ত্রের একপ্রকার সন্ত্রাসী এবং বর্তমানে ভারতের রাজনীতিতে জিন্নাহর অন্য রূপ হলেন ওয়াইসি। জিন্নাহর দ্বিতীয় রূপ সৃষ্টি হয়েছে।’

আজ (সোমবার) গণমাধ্যমে প্রকাশ, ওয়াইসিকে টার্গেট করে বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং বলেন, ‘উনি ভারতকে বিভক্ত করার রাজনীতি শুরু করেছেন। গণতন্ত্রে রাজনীতি করেই এদেশকে যত ক্ষতি করা যায় তা করার জন্য উনি ষড়যন্ত্র করছেন। আমি তো এটাই বলব যে, ভারতকে বিভক্ত করতে ষড়যন্ত্র রচনাকারী দ্বিতীয় জিন্নাহ ভারতভূমিতে রাজনৈতিক ক্ষেত্রে চলে এসেছে। এই জিন্নাহ থেকে সাবধান থাকা উচিত।’

বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং আরও বলেন, অখিলেশ যাদব ও ওমপ্রকাশ রাজভর এই গণতান্ত্রিক জিন্নাহ ওয়াইসির প্রশংসা করছেন। কিন্তু গণতন্ত্রের এই দ্বিতীয় জিন্নাহ ভারতের মাটিতে এসেছেন ওয়াইসি রূপে।

বিধায়ক সুরেন্দ্র সিং দেশভাগের জন্য নেহরু ও গান্ধিকে দায়ী করেছেন। তিনি বলেন, ভারত যে স্বাধীনতা পেয়েছিল তা ছিল খণ্ডিত স্বাধীনতা এবং শুধুমাত্র নেহরু ও গান্ধির কারণেই দেশ ভাগ হয়েছিল। এই জিনিসটা এখনো মনকে কষ্ট দেয়, দুঃখ হয়। কংগ্রেসীরা যতটা দুর্বল ভারত রেখে গেছে, আজ প্রধানমন্ত্রী মোদিজী ততটাই ভারতকে বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো শক্তিশালী এবং সক্ষম করেছেন।

উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে রাজনৈতিক নেতৃবৃন্দ মুহাম্মাদ আলী জিন্নাহকে নিয়ে বিভিন্ন মন্তব্য প্রকাশ্যে আসছে। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সম্প্রতি এক জনসভায় মুহাম্মাদ আলী জিন্নাহকে, সর্দার প্যাটেল ও গান্ধিজীর মতো স্বাধীনতার নায়ক হিসেবে আখ্যায়িত করায় বিতর্ক সৃষ্টি হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ তাঁর বক্তব্যকে ‘লজ্জাজনক’ এবং ‘তালেবানি মানসিকতা’ বলে অভিহিত করে অখিলেশ যাদবকে ক্ষমা চাইতে বলেন। অখিলেশ যাদব বলেন, সর্দার প্যাটেল, জাতির জনক মহাত্মা গান্ধি, জওহরলাল নেহরু এবং মুহাম্মাদ আলী জিন্নাহ একই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছিলেন এবং ব্যারিস্টার হয়ে এসেছিলেন। তাঁরা একই জায়গায় লেখাপড়া করেছেন। তাঁরা ব্যারিস্টার হয়ে দেশকে স্বাধীনতা দিয়েছেন। কোনোভাবে সংগ্রাম করতে হলে পিছপা হননি। এরপরেই রাজ্যে ওই ইস্যুতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

অখিলেশ অবশ্য এতে বিচলিত না হয়ে এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমাকে কেন এর ব্যাখ্যা দিতে হবে? আমি বরং বলব, বইপত্রগুলো আর এক বার পড়ে দেখুন।’ উত্তর প্রদেশে বিজেপি জিন্নাহ সম্পর্কিত মন্তব্যকে অস্ত্র করে বিরোধী সমাজবাদী পার্টির সমালোচনায় সোচ্চার হয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31