IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> বদলগাছীতে নিষিদ্ধ নছিমন ভোটের জন‍্য বৈধ্য

বদলগাছীতে নিষিদ্ধ নছিমন ভোটের জন‍্য বৈধ্য

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : ৩য় ধাপে নওগাঁর বদলগাছীতে ৮টি ইউপি নির্বাচন। আর এই ইউনিয়ন নির্বচনে নিষিদ্ধ নছিমন হয়ে গেল প্রশাসনের কাছে বৈধ‍্য।

জানা যায়, ২৮ শে নভেম্বর (রোববার) ৩য় ধাপে ভোট গ্রহণ।

সরেজমিনে দেখা যায়, বদলগাছীতে ৮ টি ইউপি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের আগের দিন ২৭শে নভেম্বর (শনিবার) সকাল থেকে উপজেলা পরিষদের সামনে জড়ো হয় প্রায় শতাধিক নিষিদ্ধ নছিমন। এতো নছিমন দেখা যায়না সচারাচর এই উপজেলায়।

সচেতন মহল জানায়, সরকার নছিমন চলাচল নিষিদ্ধ করেছে। কিন্তু প্রশাসনই আবার এই নিষিদ্ধ নছিমন তাদের এই নির্বচন কাজে ব‍্যবহার করেছে। সরকারের আইন মানছে না স্হানীয় প্রশাসন।

নাম প্রকাশে অনিচ্ছুক ভূটভুটির চালকরা বলেন, এই নির্বাচনের জন্য আমাদের দুদিনের জন‍্য বড় নছিমনের১১০০ টাকা এবং ছোট নছিমন গাড়ীর জন‍্য ৭০০টাকা করে ভাড়া দিবে। এতে করে আমাদের অনেক ক্ষতির সম্মখীন হতে হবে।

নছিমন চালক রমজান জানায়, আমরা সমিতির সদস‍্য। সমিতি থেকে আসতে বলেছে। না আসলে আমদের রোডে গাড়ি চালাতে সমস্যা পড়তে হয় । আমার অন্য যায়গাতে ভাড়া ছিল ভাড়া ছেড়ে দিয়ে আমাকে আসতে হলো। নির্বাচনের কাজে সামান‍্য টাকা দেয় এতে আমাদের অনেক লচ হয়। কে ভাড়া করেছে জানতে চাইলে বলেন বদলগাছী থানা পুলিশ আমাদের আসতে বলেছে তাই আমরা আসছি।

এ ব‍্যপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, উপজেলা রিটার্নিং অফিসার আমাকে নছিমন ভাড়া করতে বলেছে। আপনি নির্বাচন কমিশনারের সাথে কথা বলেন।

এব‍্যপারে উপজেলা নির্বাচন অফিসার ও বদলগাছী সদর ও পাহাড়পুর ইউপির রিটার্নিং অফিসার সেজারুউদ্দীনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কোন উত্তর না দিয়ে কল হোল্ড করে রাখেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031