IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> খেলা >> টপ নিউজ >> অবশেষে মুখ খুললেন সৌরভ

অবশেষে মুখ খুললেন সৌরভ

ধূমকেতু নিউজ ডেস্ক : নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরেই যেন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় জানানোর বার্তা দিয়ে ফেলেছিল ভারত।

পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও ধরাশায়ী হয় বিরাট কোহলির দল।

এমন কোণঠাসা হয়ে সুপার টুয়েলভে নিজেদের শেষ তিনটি ম্যাচ জিতলেও তাই সেমিফাইনালে খেলা হয়নি বিরাট কোহলিদের।

শেষ চারে উঠতে না পেরে ভারতে তীব্র সমালোচনায় বিদ্ধ হন কোহলি এন্ড কোং।

ফেভারিট হয়ে গিয়ে বিশ্বকাপে ভারতের ব্যর্থতা নিয়ে নানা রকম বিশ্লেষণ করেছেন ভারতের অনেকে। তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি এবং দলটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

অবশেষে এ নিয়ে মুখ খুললেন। জানালেন, পাঁচ বছরের মধ্যে (২০১৭ থেকে ২০২১ সাল) আইসিসির টুর্নামেন্টে এটিই ছিল ভারতের সবচেয়ে বাজে পারফরম্যান্স।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করে সৌরভ বলেন, ‘এবারের বিশ্বকাপে আমরা যেমন খেলেছি, তা নিয়ে আমি খুব হতাশ। আমার মনে হয়, গত চার-পাঁচ বছরে আমার দেখা ভারত দলের সবচেয়ে বাজে পারফরম্যান্স এটাই।’

কোহলি-রোহিতদের ব্যর্থতার কারণ জানাতে বিসিসিআই সভাপতি বলেন, ‘আমি ঠিক জানি না, এমনটা কেন হয়েছে। তবে আমার মনে হয়েছে, ভারতের খেলোয়াড়েরা এবারের বিশ্বকাপে পর্যাপ্ত স্বাধীনতা নিয়ে খেলতে পারেনি। কখনো কখনো বড় টুর্নামেন্টে এটা হয়। আপনি একটা জায়গায় আটকে যাবেন। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি দেখে আমার মনে হয়েছে, ভারত তাদের সামর্থ্যের ১৫ শতাংশই খেলতে পেরেছে। আশা করছি, এবারের বিশ্বকাপ থেকে তারা শিক্ষা নেবে। আশা করছি, অস্ট্রেলিয়ায় ভারত দল ভালো খেলবে।’

এরপর ভারত দলের সাবেক অধিনায়ক আরও বলেন, ‘সত্যি বলতে কি, ২০১৭ ও ২০১৯ সালে ভারত ভালোই করেছে। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে আমরা ওভালের ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছি। আমি তখন ধারাভাষ্যকার ছিলাম। এরপর ইংল্যান্ডে ২০১৯ সালের বিশ্বকাপে আমরা দুর্দান্ত খেলেছি। সেমিফাইনালে ওঠার পথে সব দলকেই হারিয়েছি। তবে একটা বাজে দিনে সবকিছু শেষ হয়ে গেছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31