IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> রায়গঞ্জে রাস্তার অভাবে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি

রায়গঞ্জে রাস্তার অভাবে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপঙ্গাসি চাঁনপাড়া থেকে উপজেলার শ্রীদাসগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সোঁজা কোনো রাস্তা না থাকায় খেতের কাঁচা আইল ধরে, বর্ষার সময় কাঁদা-পানি মাড়িয়ে প্রায় সময় জীবনের ঝুকি নিয়েই চলাচল করতে হচ্ছে কোমলমতি মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের।

এছাড়া বিদ্যালয়টির পাশেই রয়েছে, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহমাঠ, কবরস্থান সহ রয়েছে একটি এতিমখানা। এই ঐতিহ্যবাহী ইসলামাবাদ সাইদিয়া দারুল উলুম মাদ্রাসার উন্নতি কল্পে তিনদিন ব্যাপি অনুষ্ঠিত হয় বিরাট ওয়াজ মাহফিল। যেখানে আশপাশের কয়েক জেলার মুসল্লীগণ অংশ গ্রহণ করে থাকেন। সে খেত্রে অধিকাংশ মুসল্লিদের এই রাস্তাটিই ব্যবহার করতে হয়। কিন্তু একটু বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে বিকল্প হিসেবে এক কিলো রাস্তার পরিবর্তে তিনকিলো রাস্তা ঘুরে অত্র প্রতিষ্ঠানগুলোতে যাতায়াত করতে হচ্ছে এ পথের হাজারো জনসাধারণকে। তারপরেও উক্ত রাস্তাটি ইট বিছানো, রাস্তার মাঝে মাঝে সৃষ্ঠি হয়েছে বড় গর্তের।

এব্যাপারে ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু বলেন, এ ব্যাপারে এই মূহূর্তে আমি কিছু বলতে পারছিনা। তাছাড়া এখনো আমি শপথ নেয়নি, তবে যেহেতু আমি আপনার মাধ্যমে জানতে পারলাম যে উক্ত স্থানে একটা নতুন রাস্তা দরকার। বিষয়টি আমার মনে থাকবে।

এদিকে শ্রীদাসগাঁতী গ্রামের রহমতুল্লাহ বলেন, আমাদের এই এলাকা এখনো অবিহিলিত একটি এলাকা। আমাদের এই স্কুল অথবা মাদ্রাসা থেকে গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া পর্যন্ত একটি সোজা রাস্তা খুবই দরকার বলে আমি মনে করি। এখান থেকে সোজা কোনো রাস্তা না থাকায় চলাচলের চরম ভোগান্তির সিকার হতে হচ্ছে এ পথের স্কুল-মাদ্রাসার ছাত্র-ছাত্রী তথা জনসাধারণের।

এমতাবস্থায় অন্ততপখ্যে অত্রাই অঞ্চলের স্কুল-মাদ্রসার কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতের কস্টের কথা বিবেচনা করে উক্ত স্থানে একটি সোঁজা রাস্তা নির্মানের জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের নিকট জোড় দাবী জানিয়েছেন এ পথের হাজারো জনসাধারণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031