ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারের ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে ইদুঁরের অত্যাচারে দিশেহারা হয়ে পড়েছেন দোকান মালিকেরা।
আমন ধান কৃষকের ঘরে ওঠানোর পর কৃষকের মাঠ আলগা হওয়ার পর মাঠের ইদুঁর উপজেলার বিভিন্ন বাসা-বাড়ি, হাট-বাজারের দোকান পাট এ ইদুঁরের অত্যাচার আগের চেয়ে অনিকাংশ বেড়ে গেছে। কোন কিছুতেই তাড়ানো যাচ্ছে না ইদুঁরগুলো।
উপজেলার জানকিগাঁতী গ্রামের লেবু সরকার বলেন, হাটপাঙ্গাসী বাজারে আমার কোনো মনোহারি দোকান নেই। তবে রয়েছে একটি কাটা মুরগির ব্যবসার দোকান। তার পরেও সুযোগ পেলেই মাঝে মধ্যেই আমার মুড়গির খতি করে থাকে। তাছাড়া শুধু আমার না, আমার মতো উপজেলায় যাদের মনোহাড়ি দোকান রয়েছে প্রায় প্রত্যেক দোকনেই রয়েছে ইদুঁরের হানা।
হাটপাঙ্গাসী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, দোকান ব্যবসাীরা যে যার মতো করে ইদুঁরের অত্যাচারের হাত থেকে রখ্যা পাওয়ার জন্য চেস্টা করে যাচ্ছে। তবে আমার মতে সবাই মিলে অন্তত মাসে একবার যে যার দোকানের আনাচে-কানাচে পরিস্কার রাখি এবং সময় পেলে ইদুঁর ধরার ঝটিকা অভিযান পরিচালনা করা দরকার বলে আমি মনে করি।


