IMG-LOGO

রবিবার, ২৮ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে অলিম্পিক ডে ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিরাজশাহীতে মাদকসেবনের দায়ে ১ ব্যক্তির অর্থ ও কারাদণ্ডতুরাগে আওয়ামী লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীনগ্রামীণ প্রেক্ষাপট থেকে উঠে জাতীয় পর্যায়ে অংশ নিতে চীন মৈত্রী সম্মেলনে বাঘার তিন উদ্ভাবকতানোরে পূর্ব শত্রুতার জের ধরে নারীকে পিটিয়ে জখম,থানায় অভিযোগরাজশাহীতে সচেতনতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষায়ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত‘বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে’রায়গঞ্জে আধুনিক পদ্ধতিতে ফসলের জমিতে দেশীয় জাতের মাছ ধরতে মেতে উঠেছেন যুবকরাবাগমারায় ভবানীগঞ্জ আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত‘বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধারসহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতরাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলেরনবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎমহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে অর্ধলক্ষাধিকটাকার মাছ নিধনের অভিযোগগোমস্তাপুরে ৩৭হাজার ৪৫১ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল
Home >> খেলা >> আরও একটি বিশ্ব রেকর্ড গড়ার পথে ক্রিস গেইল

আরও একটি বিশ্ব রেকর্ড গড়ার পথে ক্রিস গেইল

ধূমকেতু নিউজ ডেস্ক : ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ‘ইউনিভার্স বস’ হিসেবেই বেশ পরিচিত ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত খেলেন তিনি। এজন্য তাকে ক্রিকেটের ফেরিওয়াল হিসেবেও ডাকা হয়।

ক্যারিবীয় এ ব্যাটিং দানব ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১ হাজার ছক্কার রেকর্ড গড়ার পথে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলছেন গেইল।

তার দল ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ পজিশনে থেকে প্লে অফ চূড়ান্ত করার অপেক্ষায়। গ্রুপপর্বে নিজেদের পরের দুই ম্যাচে রাজস্থান রয়েলস ও চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয় পেলেই তাদের প্লে অফ নিশ্চিত, অন্তত এক ম্যাচে জিতলেও রান রেটে এগিয়ে থাকলে সুপার ফোরে যেতে পারবে পাঞ্জাব।

এই দুই ম্যাচেই হয়তো সেই মাইলফলক স্পর্শ করবেন গেইল। এজন্য তাকে আর মাত্র ৭টি ছক্কা হাঁকাতে হবে। তাহলেই ক্রিকেট ইতিহাসে প্রথম ১ হাজার ছক্কার রেকর্ড গড়বেন তিনি। ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টিতে ইতিমধ্যে ৪০৯ ম্যাচে অংশ নিয়ে ১ হাজার ৩৫টি চার ও ৯৯৩ ছক্কায় রেকর্ড সর্বোচ্চ ১৩ হাজার ৪৭৩ রান সংগ্রহ করেছেন গেইল। বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন এ তারকা ব্যাটসম্যান।

আন্তর্জাতিক ক্রিকেটে গেইল দেশের হয়ে ১০৩টি টেস্ট, ৩০১টি ওয়ানডে আর ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ৪২টি সেঞ্চুরির সাহায্যে ১৯ হাজার ৩২১ রান সংগ্রহ করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031