IMG-LOGO

শনিবার, ১৮ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে ১ জনের মৃ*ত্যু, আহত ২৫সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ, তলিয়ে গেছে ৫ হাজার বিঘা জমির ধানপাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিতরায়গঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দরিদ্র কৃষকের ঘরবাড়িনাটোরে পাওয়ার গ্রিডে লুণ্ঠিত দেড় কোটি টাকার মালামালসহ ১৩ ডাকাত গ্রেফতারনিয়ামতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধনরাণীনগরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্তগোদাগাড়ীর ঘাটে ডিজেল নেই,নৌকা চলাচল বন্ধের পথে,অচল পদ্মা-মহানন্দার দুই ইউনিয়নবাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনরাণীনগরে ২৪ ঘন্টায় লোডশেডিং ১৪ ঘন্টামহানগরীর মীরেরচক জামে মসজিদের ৬তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনসিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যুকুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধনিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> রাজশাহী >> লিড নিউজ >> পাট নিয়ে স্বপ্ন দেখছে রাজশাহীর চাষীরা

পাট নিয়ে স্বপ্ন দেখছে রাজশাহীর চাষীরা

ধূমকেতু প্রতিবেদক : পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়। বৈদেশিক মুদ্রা অর্জনের একটি অর্থকারী ফসল পাঠ। চাষীরা এক সময় পাট চাষ করে ভালো আয় রোজগার করলেও এখন আর সেই অবস্থা নেই। ঐতিহ্য হারাতে বসেছে দেশের সোনালী আঁশ খ্যাত পাট। ভালো দাম ও অনুকূল পরিবেশ না পাওয়ায় অনেক চাষী এখন পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তবুও কিছু চাষী ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর নিয়মিত পাট চাষ করেন। আর গত দুবছর থেকে রাজশাহীর যেসব চাষিরা পাট চাষ করছেন তারা অনেকটাই লাভের মুখ দেখছেন। তাই আবারো চাষিদের সপ্ন দেখাচ্ছে অর্থকারী এ ফসল পাট।

আবহাওয়ার কারণে রাজশাহীতে তোষা পাট বেশি চাষ হয়। চাষিরা অন্যান্য বছর পাট চাষ করে তেমন লাভের মুখ না দেখলেও এবার অনুকূল পরিবেশ ও দাম ভালো থাকায় বিগত বছরগুলোর লোকসান পুষিয়ে নিতে পারবেন এমনটাও আশা করছেন কৃষকরা। পাটের ন্যায্য দাম পাওয়ার বিষয়টি এখন কৃষকদের সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। কৃষকরা চায় ধানের যেমন সরকার মূল্য নির্ধাণ করে দিয়েছেন তেমনি পাটেও দাম নির্ধারণ করে দেয়া হোক। এতে কৃষকরা আবারো পাট চাষে উদ্বুদ্ধ হবে। পাটও চাষ হবে বেশি। যাতে কৃষকরা পাট করে মধ্যস্বত্বভোগীরা সুবিধা না পায় সে বিষয়ে সরকারকে নজর দিতে হবে। কারণ কষ্ট করে পাট চাষ করেন কৃষকরা। আর মধ্যস্বত্বভোগীরাই এর ফায়দা লুটে। এবার কৃষকদের শ্রমের বিনিময়ে ভালো ফলন হওয়া পাটের ভালো দাম পেতে তারা সরকারের কাছে দাম নির্ধারণের দাবি করছেন। বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে এবার ফলন কিছুটা কমলেও পাটের মান ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।

জানা গেছে, রাজশাহী জেলায় চলতি বছর অনুকূল পরিবেশ থাকায় এবার ১৪ হাজার ৭৯৬ হেক্টর জমিতে পাট চাষ হয়। যা গত বছরের তুলনায় ১ হাজার হেক্টর বেশি জমিতে পাট চাষ হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ হয়েছে। শুরু থেকেই পাট চাষে আবহাওয়া অনুকুলে ছিল। তাই দুঃশ্চিন্তা ছাড়াই পাট চাষ করতে পেরেছেন কৃষকরা। প্রতি বিঘা পাট আবাদের জন্য প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা খরচ করতে হয় কৃষকদের। চাষীদের পাটের বীজ বপন, সেচ দেয়া, কাটা, জাগ দেয়া, শুকানো ও বাজারে বিক্রি করতে হয়। এরপর কৃষকরা দুই পয়সার মুখ দেখতে পান।

এবার রাজশাহীতে বর্ষা মৌসুমের শুরু থেকেই ভারি বৃষ্টিপাত হচ্ছে। আর এখন পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার কারণে পাট চাষীদের তেমন কোনো বেগ পোহাতে হচ্ছে না। ঘনঘন ভারি বৃষ্টিপাত হওয়ার কারণে এখন রাজশাহীর খাল, বিল, নদী ও নালা পানি ভরে থৈ থৈ করছে। পাট কাটার পর জাগ দেয়ার জন্য তেমন চিন্তা করতে হয়নি। বেশি পানি থাকায় পরিস্কার পানিতে জাগ দিয়ে ভালো আঁশ হওয়ার পাশপাশি পাটের মানও ভালো হয়েছে।

রাজশাহীর ৯টি উপজেলার কম বেশি সব উপজেলাতেই পাট চাষ হয়। তবে রাজশাহীর বাঘা, চারঘাট ও পবা উপজেলায় বেশি পাট চাষ হয়। আর এসব উপজেলার মাটি পাট চাষের জন্য বেশি উপযোগি থাকে। গত বছর প্রতি হেক্টরে ২.৯২ টন ফলন হয়েছিল। কিন্ত এ বছর বেশি বৃষ্টিপাত হওয়ায় ফলন কিছুটা কমে ২.৭ ফলন হয়েছে। জেলার বিশেষ করে তিনটি উপজেলা বাঘা, চারঘাট ও পবায় অধিকাংশ পাট চাষ হয়ে থাকে। ইতিমধ্যেই ৮৫ শতাংশ পাট কাটা হয়ে গেছে। এখন চলছে জাগ দেয়া, শুকানো ও বাজারে বিক্রি করার পালা। অনেক চাষী ইতিমধ্যেই পাট বাজারে বিক্রি করেছেন। এবার প্রতি মন ভালো মানের পাট বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা মণ। আর মাঝারি পাট বিক্রি হচ্ছে ১৮০০ টাকা মণ। দাম ভালো পাওয়ায় অন্য বছরের তুলনায় এবার খুশিতেই রয়েছেন পাট চাষীরা।

পবা উপজেলার পারিলা ইউনিয়নের রবু নামের এক পাট চাষী বলেন, অন্য বছরগুলোতে তেমন পাটের দাম পায়নি। এবার কিছুটা দাম আছে। তবে মধ্যস্বত্বভোগীদের জন্য আমরা ন্যায্য দাম পাইনা। তাই সরকার যদি দাম নির্ধারণ করে দিতো তাহলে আমরা ন্যায্য দাম পেতাম। ফলনও এবার ভালো হয়েছে। পানি থাকায় পাট কেটে জাগ দেয়া নিয়েও তেমন চিন্তা করতে হয়নি। আমি প্রায় ৫ বিঘা জমিতে পাট চাষ করেছি। দামও এখন পর্যন্ত ভালো রয়েছে। প্রতি মন পাট ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

একই উপজেলার সাইফুল নামের আরেক পাট চাষী বলেন, আবহাওয়াটা এবার মোটামুটি পাট চাষের জন্য উপযোগি ছিল। জাগ দেয়ার জন্যও চিন্তা করতে হয়নি। দাম ভালো পেলে অন্য বছরের লোকশান পুষিয়ে নেয়া সম্ভব হবে।

আরেক পাটচাষী বলেন, আমরা এখন যারা পাট চাষ করি তারা এক রকম ঐতিহ্য ধরে রাখতেই পাট চাষ করি। পাটের তেমন দাম পাওয়া যায়না। এ বছর মনে হচ্ছে পাট বিক্রি করে কিছু অর্থ পাবো। সরকারের পক্ষ থেকে দাম নির্ধারণ করে দেয়া হলে আরো বেশি ভালো হতো।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামছুল হক বলেন, এবার পাট ভালো হয়েছে। বৃষ্টিপাত বেশি হওয়ায় জাগ দেয়া নিয়ে তেমন চিন্তা করতে হয়নি কৃষকদের। আঁশও ভালো হচ্ছে। ইতিমধ্যেই ৯৫ শতাংশ পাট কাটা হয়ে হয়েছে। কৃষকরা দামও ভালো পাচ্ছে। তবে বেশি পানি হওয়ার কারণে ফলন কিছুটা কম হয়েছে। বেশি পানি হলে পাটের ফলন ভালো হয়নি। দাম নির্ধারণের ব্যাপারে বলেন, এটা নিয়ে আমাদের তেমন কিছু করার নেই। কারণ আলাদা পাট অধিদপ্তর রয়েছে। বেসরকারী সংস্থাগুলোই বেশি পাট কিনে থাকেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031