IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> নির্বাচনে বহু লাশ দেখেছি, আর দেখতে চাই না : রফিকুল

নির্বাচনে বহু লাশ দেখেছি, আর দেখতে চাই না : রফিকুল

ধূমকেতু নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, আমি যখন আইনশঙ্খলা কমিটির মিটিংয়ে বসবো তখন তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেবো। সেই নির্দেশনা মানা হচ্ছে কিনা তা আমি নিজে মনিটরিং করবো। ভোটারদের মাঝে যেন হতাশ ও ক্ষোভের সৃষ্টি না হয়। তারা যাতে বলতে পারে তারা সুন্দর, সুষ্ঠু নির্বাচন দেখেছে। আপনদের কাছে অনুরোধ, আপনাদের সহযোগিতা আমার দরকার। আমার জীবনে নির্বাচনকে কেন্দ্র করে আমি বহু লাশ দেখেছি। আর লাশ দেখতে চাই না।

রোববার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ইভিএমে একজনের ভোট আরেকজনের কাছে চলে যাওয়া কখনও সম্ভব না। প্রমাণ করতে পারলে আমি ১৬ জানুয়ারি নির্বাচন ইভিএমে করবো না। একজনের ভোট আরেকজনের দেয়ার একমাত্র উপায়, ব্যক্তিকে আটকে রেখে ব্যালটে টিপ দিয়ে দেয়া। এটা হলে আপনাদের এজেন্টদের বলবেন যাতে তারা সাথে সাথে বাধা দেয়। প্রয়োজনে আমরা ভোট বন্ধ করে দিয়ে পুনরায় ভোটের ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, অভিযোগ করেছেন লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তার মানে, কেউ নিয়ম না মেনে নির্দিষ্ট সময়ের বেশি মাইক ব্যবহার করছে। ম্যাজিস্ট্রেট যারা আছেন তাদের কাছে আমার নির্দেশ, নির্ধারিত সময়ের আগে বা পরে মাইক দেখলেই জব্দ করবেন, জরিমানা করবেন। প্রয়োজনে তাকে জেল-হাজতে পাঠাবেন। আপনারা যদি অ্যাকশন না নেন তাহলে আপনাদেরও আমরা ছাড় দেবো না।

ইসি রফিকুল ইসলাম বলেন, আমি এখানে এসেছি আপনাদের সহযোগিতা চাওয়ার জন্য ও আপনাদের অভিযোগগুলো শোনার জন্য। আপনাদের অনেক ক্ষোভ হয়তো আছে। একজন প্রার্থী বলেছেন তিনি একটা ভোট পেয়েছেন। ইভিএমে কেউ একটা ভোট পেলে সেটাকে দুইটা করার সুযোগ আমার নেই। কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে কারোটা মেলে না। আপনারা কেনো এই আশঙ্কা করছেন! ভোট দিতে আসেন আপনাদের ভোট আপনারাই দিবেন অন্য কারও দেয়ার ক্ষমতা নেই।

উক্ত মতবিনিময় সভা নাসিক নির্বাচনের প্রার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news