IMG-LOGO

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে’গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালতসিংড়ায় বিশ্ব যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণকালের স্রোত পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী ধনবাড়ী নবাব মঞ্জিলনগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানাঅতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওযুক্তরাষ্ট্রের রণতরিতে নৌ সেনাদের মধ্যে অসন্তোষের জেরে সংঘর্ষ, নিহত ৭রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিগত ৫০ বছরর পুরাতন রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার মামলায় রেজা-বিউটির ১০ বছরের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার মামলায় রেজা-বিউটির ১০ বছরের কারাদণ্ড

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ইউরোপীয় ইউনিয়নের অর্থ সহায়তা দেয়ার নামে প্রতারণার আলোচিত দুটি মামলার ঘোষণা করা হয়েছে। রায়ে প্রতারক সিন্ডিকেটের প্রধান রেজাউল ইসলাম রেজা ও বিউটি খাতুনকে ৫ বছর করে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ মামলার অন্য তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত।

চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট হুমায়ূন কবির রোববার এ রায় ঘোষণা করেন। খালাস পাওয়া তিন আসামি হলেন, ইসলামী ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান, দণ্ডপ্রাপ্ত রেজার সহযোগি কাবির ও বিউটির মা সেমালি বেগম। এর আগে বাদী ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য রোববার দিন ঠিক করে।

এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীর আইনজীবী ড. তসিকুল ইসলাম। তিনি রায়কে বিচার বিভাগের জন্য একটি মাইলফলক বলে উল্লেখ করেছেন।

এই আইনজীবী বলেন, আসামিরা অনেক প্রভাবশালী তারা অর্থ ও প্রভাব খাটিয়ে পার পেয়ে যাওয়া বহু চেষ্টা করেছেন। এ রায়ে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা বাড়বে। প্রতারণার আলোচিত ঘটনা হওয়ায় গণমাধ্যমকর্মী ও স্থানীয়দেরও আগ্রহ ছিল এ রায় নিয়ে। তারাও যুগান্তকারী এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
২০২২ সালের জানুয়ারি মাসে চাঁপাইনবাবগঞ্জ শহরের চরমোহনপুর এলাকার কালাম ও দক্ষিণ চরাগ্রামের রুবেল আলী বাদী হয়ে সদর আমলী আদালতে মামলা করেন।

মামলার আবেদনে বলা হয়, আসামিরা ইউরোপীয় ইউনিয়নের অর্থ সহায়তা দেয়ার নামে কৌশলে অর্ধশত মানুষের প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আসামিরা নিজেদের উচ্চপদস্থ কর্মকর্তা, ইউরোপীয় ইউনিয়নের দাতা সংস্থার প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে ভুক্তভোগীর সঙ্গে সখ্যতা গড়ে তোলে। অতঃপর মসজিদে নিয়ে মহান আল্লাহ্‌র নামে হলফ করিয়ে ইউরোপীয় ইউনিয়নের সহায়তার অর্থের শেয়ার হোল্ডার হওয়ার প্রস্তাব দেয়। আসামিরা বলে ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বাংলাদেশি হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য ৩৫ হাজার কোটি টাকা অর্থ সহায়তা দিচ্ছে। তবে সেই টাকা ছাড় করতে ২ শতাংশ হারে ভ্যাট লাগবে। তারা ভুক্তভোগীকে প্রলোভিত করে যদি ২ শতাংশ ভ্যাটের শেয়ার হোল্ডার হয় তাহলে রাতারাতি বড় লোক হয়ে যাবেন। এমন প্রলোভন দিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি।

বাদির আইনজীবী অ্যাডভোকেট ড. তসিকুল ইসলাম জানান, প্রতারণার দুটি মামলায় আসামির বিরুদ্ধে আনীত অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দোষী সাব্যস্ত করে দুজনকে ৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। অপর তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031