IMG-LOGO

বৃহস্পতিবার, ৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা -চারঘাটে কাঁচা রাস্তা থাকবে না ,বাঘা পৌরসভায় রাস্তা ও ড্রেনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এমপি চাঁদখালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখার মামলায় ৭ দিনের রিমান্ডে জগলুল পাশামহাদেবপুরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিতনিয়ামতপুরে বাড়ির বাইরে পড়েছিল যুবকের মরদেহ, গলায় আঘাতের চিহ্নমান্দায় গাছের চারা, সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশন বিতরণউৎপাদন ব্যয় বৃদ্ধিতে লাভ নিয়ে শঙ্কায় চাষিরাসিংড়ায় জুলাই শহীদ স্মরণে ৫ শতাধিক গাছের চারা বিতরণ১৬ আগস্ট উদ্বোধন, চার বছরে ফ্যামিলি কার্ড পাবে দেশের ১ কোটি ৬০ লাখ পরিবাররাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২জনের কারাদন্ডরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নতুন মার্কিন হামলা হলে উপসাগরীয় অঞ্চলে ইরানের পাল্টা আঘাতের হুঁশিয়ারিপোরশায় গত ৭ মাসে ১৯ জনের অপমৃত্যুরাষ্ট্রপতি নির্বাচন ২০ অগাস্টমহাদেবপুরে প্রতিপক্ষের জমির ধানের চারা নষ্ট করার অভিযোগে সংবাদ সম্মেলনপত্নীতলায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানে ব্যবসায়ীসহ আটক ৮
Home >> আইন-আদালত >> লিড নিউজ >> খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখার মামলায় ৭ দিনের রিমান্ডে জগলুল পাশা

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখার মামলায় ৭ দিনের রিমান্ডে জগলুল পাশা

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে তাঁর চলাচলে বাধা সৃষ্টি ও পেপার স্প্রে ব্যবহারের অভিযোগে করা মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বসুন্ধরার একটি বাসা থেকে সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে আজ রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর জগলুল পাশাসহ এজাহারভুক্ত ১১১ জন আসামি এবং অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জন গুলশানে খালেদা জিয়ার বাসার সামনে অবস্থান নেন। তাদের বিরুদ্ধে মারাত্মক অস্ত্র নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মারধর, সড়কে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালিয়ে রাস্তা অবরোধ এবং খালেদা জিয়াকে সমাবেশে যেতে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়, কর্মসূচি অনুযায়ী ২০১৩ সালের ২৯ ডিসেম্বর সকালে খালেদা জিয়া সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিলে অভিযুক্তরা বালুভর্তি ট্রাকসহ বিভিন্ন যানবাহন সড়কে রেখে ব্যারিকেড দেন। অভিযোগে আরও বলা হয়, বারবার চেষ্টা করেও তিনি বাসা থেকে বের হতে পারেননি এবং এ সময় পেপার স্প্রে ব্যবহার করা হয়, যাতে খালেদা জিয়াসহ তার সঙ্গে থাকা নেতা-কর্মীরা আহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ৪ অক্টোবর গুলশান থানায় মামলাটি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির একাধিক ধারাসহ বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031