IMG-LOGO

বুধবার, ৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘নেতানিয়াহুর গতিবিধি ইরানের নখদর্পণে’‘জায়নবাদ ‘মানবতার হুমকি’, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে’আবুধাবিতে আটকে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী ঈশা গুপ্তবাঘায় পলিথিনের পাইপ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরচর আষাড়িয়াদহ ইউনিয়নে ইফতার মাহফিলে অধ্যাপক মুজিবুর রহমান এমপিহারলেও চোখে চোখ রেখে লড়াই করলো লাল-সবুজের বাংলাদেশ‘অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না’পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানমান্দায় ফলন্ত পেয়ারা বাগান কেটে সাবাড়, অভিযোগ থানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮পুঠিয়ার মন্দিরে জায়গা দখলমুক্তমহাদেবপুরে যৌতুকের দাবীতে পাশবিক নির্যাতনেরপর স্ত্রীর মাথার চুল কেটে নেয়ার অভিযোগ‘মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ’
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> মিথ্যা ধর্ষণ মামলা করায় দুই ভাইয়ের স্ত্রীর কারাদণ্ড

মিথ্যা ধর্ষণ মামলা করায় দুই ভাইয়ের স্ত্রীর কারাদণ্ড

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীর দুই ভাই তাদের স্ত্রীদের দিয়ে একে অপরের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন। অবশেষে ঘটনাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় দুই গৃহবধুকে তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২। এছাড়াও বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় আসামিরা স্বশরীরে আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগষ্ট) বিকালে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৫ জুলাই নওগাঁ জেলার বদলগাছী উপজেলার শর্মাপুর গ্রামের এক ব্যক্তি তার স্ত্রীকে দিয়ে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ ধর্ষণের অভিযোগ দায়ের করেন। ট্রাইব্যুনাল ভিকটিমের জবানবন্দি গ্রহণ করে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। তদন্ত শেষে বদলগাছী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুল আজিজ মামলাটির ঘটনা মিথ্যা মর্মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে আদালতে নারাজী দাখিল না হলে তার ছোট ভাই ২০২২ সালের ১১ আগস্ট তার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের অভিযোগ করায় বড় ভাবির বিরুদ্ধে আদালতে অভিযোগ আনয়ন করেন। আদালত ফরিয়াদীর জবানবন্দি গ্রহণ করে আসামির ভাবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

ট্রইব্যুনালের উক্ত আদেশের বিরুদ্ধে ফরিয়াদী উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করলে শুনানি অন্তে তাও খারিজ হয়। অতঃপর অদ্য মামলাটির রায় প্রকাশ্য আদালতে প্রকাশ করেন বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার। আসামি পক্ষে অ্যাডভোকেট রেজাউল করিম মামলা পরিচালানা করেন।

একইভাবে ছোট ভাই তার স্ত্রীকে দিয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে ২০২১ সালের ১৯ জুলাই ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগ দায়ের করেন ট্রাইব্যুনাল ফরিয়াদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি সংশ্লিষ্ট থানায় প্রেরণ করেন। উভয় মামলার একই তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুল আজিজ এই মামলাটিরও তদন্ত শেষে এই ঘটনাটি মিথ্যা দাবি করে আদালতে চুরান্ত প্রতিবেদন দাখিল করেন। ট্রাইব্যুনালে কোনো নারাজী দাখিল না হওয়ায় বড় ভাই ও ছোট ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা মামলা করায় আদালতে একটি নালিশি দরখাস্ত দায়ের করেন। আদালত ছোট ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। রাষ্ট্র পক্ষে বিশেষ কৌঁসুলি অ্যাডভোকেট মকবুল হোসেন ও আসামি পক্ষে অ্যাডভোকেট মাহমুদুল হক সোহেল মামলাটি পরিচালানা করেন।

আপন ভাইদের বিরুদ্ধে স্ত্রীকে দিয়ে মিথ্যা ধর্ষণের মামলায় শাস্তি প্রদানের বিষয়টি আদালতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিচার প্রার্থী জনগণ ও আদালত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এরকম দৃষ্টান্তমূলক রায় হলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মিথ্যা মামলা দায়েরের প্রবণতা অনেকাংশে কমে যাবে। রায়ে রাষ্টপক্ষ সন্তোষ প্রকাশ করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা উচ্চ আদালতে যাবে বলে জানা যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728