IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> আইন-আদালত >> লিড নিউজ >> পিলখানা হত্যাকাণ্ডে প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা

পিলখানা হত্যাকাণ্ডে প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির পিলখানা হামলার ঘটনায় দায়ের করা মামলায় প্রথমবারের মতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসামি হতে চলেছেন। দীর্ঘদিন ধরে বিচার ও আপিল প্রক্রিয়ার মধ্য দিয়ে মামলার আসামি ও নিহত সেনা কর্মকর্তাদের পরিবাররা অপেক্ষার মুখোমুখি ছিলেন।

বিস্ফোরক মামলার চিফ প্রসিকিউটর বোরহান উদ্দিন জানিয়েছেন, মামলার সাক্ষীদের জবানবন্দিতে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানকসহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম এসেছে। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মোট আসামি প্রায় ৮০০ জন। ১২০০ সাক্ষীর মধ্যে বর্তমানে ৩০০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দিতে শেখ হাসিনা সহ কয়েকজনের জড়িত থাকার তথ্য উঠে এসেছে।

পিলখানা হত্যা মামলার বিচার প্রক্রিয়া এখনও চলছে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানার সুরক্ষিত এলাকায় ৫৭ সেনা কর্মকর্তার প্রাণহানি ঘটে।

বিচারিক আদালত ২০১৩ সালের ৫ নভেম্বর এই মামলায় ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। হাইকোর্ট ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন, ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। মামলায় ২৮৩ জন খালাস পান।

সূত্র জানাচ্ছে, ৫ আগস্টের পর থেকে এই মামলার কয়েকশ আসামি জামিনে মুক্ত হয়েছেন। বর্তমানে মামলা সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে এবং বিস্ফোরক মামলার প্রক্রিয়া জটিলতায় রয়েছে।

উল্লেখ্য, পিলখানা হত্যাযজ্ঞে সরাসরি শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। তিনি দীর্ঘমেয়াদি ক্ষমতায় থাকার লক্ষ্যে এবং ভারতীয় স্বার্থ রক্ষায় এই হত্যাযজ্ঞে সায় দিয়েছিলেন। এছাড়া আওয়ামী লীগের শীর্ষনেতারাও জড়িত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31