IMG-LOGO

শুক্রবার, ২৩ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রানার নেতৃত্বে ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী সমর্থনে প্রচার মিছিলপ্রথম দিনেই কুষ্টিয়ায় জমে উঠেছে নির্বাচনী মাঠ‘কেউ যায় দিল্লি-কেউ যায় পিন্ডি, কেবল বিএনপিই পালায় না’বাঘায় গ্রেপ্তার দুইজনের একজন ইয়াবাসহ আরেকজন গ্রেপ্তারি পরোয়ানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ জননাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরুশহীদ বায়েজিদ কবর জিয়ারতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত প্রার্থী এনামুল হকধামইরহাটে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের নির্বাচনী জনসভামান্দায় নির্বাচনী জনসভায় ডা. টিপুআমরা সবাই মিলে নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তুলবো : মিনুগাজীপুরে শিশুদের বায়ু, পরিবেশ শব্দ ধর্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতগ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক আব্দুল বাছেদকে গ্রেপ্তার সংবাদ সম্মেলনবাগমারায় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালাভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ
Home >> কৃষি >> রাজশাহীতে আগাম টমেটো চাষে ব্যস্ত কৃষকরা

রাজশাহীতে আগাম টমেটো চাষে ব্যস্ত কৃষকরা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলা টমেটো চাষের জন্য প্রসিদ্ধ দেশের সিংগ ভাগ টমেটো উৎপাদন হয় এই দুই উপজেলায়। তবে আগাম টমেটো চাষের জন্য বিখ্যাত গোদাগাড়ী উপজেলা।

ইতঃমধ্যে শীতকালীন সবজি টমেটোর আগাম চাষাবাদ করার জন্য বীজতলায় চারা তৈরি ও পরিচর্যা করতে ব্যস্ত সময় কাটাচ্ছে এই উপজেলার টমেটো চাষিরা। তবে তানোরে হাতেগোনা দু’এক জায়গায় দেখা গেলেও গোদাগাড়ী পুরোদমে আগাম টমেটোর চাষ শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ২০২১-২২ গোদাগাড়ী উপজেলায় টমেটো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ২ হাজার ৯শ” ৫০ হেক্টোর। গত মৌসুমে ২০২০-২১ টমেটো চাষের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৬শ” ৫০ হেক্টোর তবে চাষ হয়েছিল ২ হাজার ৯শ” ৫০ হেক্টোর।

তবে কৃষি অফিস বলছে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশী টমেটো চাষের সম্ভাবনা রয়েছে। সরেজমিন উপজেলার হেলিপ্যাড, মালকামলা, পাহাড়পুর, সাধুরমোড়, বিদিরপুর, পিরিজপুর, গোপালপুল, ভাটোপাড়াসহ বেশ কয়েকটি গ্রাম ঘুরে টমেটোর বীজতলা নিয়ে চাষিদের কর্মব্যস্ততার দৃশ্য দেখা যায়। সারা বেলা চাষিদের নানামুখী কাজের ফাঁকে ব্যস্ত বীজতলা নিয়ে। কাকডাকা ভোরে বাড়ি থেকে বেরিয়ে বীজতলায় ব্যস্ত সময় পার করছেন। কাঁচি, কোদাল, আনুষঙ্গিক সরঞ্জামাদি নিয়ে নেমে পড়ছেন জমিতে। কেউ কেউ প্রস্তুত করছে বীজতলার জন্য জমি। আবার কেউ গজিয়ে উঠা টমেটোর চারায় পানি দিচ্ছে। অনেকেই ব্যস্ত বীজতলা পরিচর্যায়। এদিকে পুরুষের পাশাপাশি এ কাজে নারীদেরও দেখা মেলে।

সরেজমিন কোথাও কোথাও দেখা যায়, বীজতলা প্রস্তুতের পর জমির মাঝ বরাবর নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বীজ রোপণ করা হয়েছে। এরপর বাঁশের তৈরি ‘বেড়া’ রিংয়ের মতো বসিয়ে উপরে পলিথিন দিয়ে পুরো বীজতলা মুড়িয়ে দেওয়া হয়েছে। চাষি জহুরুল ইসলাম বলেন, গরম পরিবেশ সৃষ্টি করতে পলেথিন দিয়ে বীজতলা ঢেকে দেওয়া হয়। মাঝে মাঝে ঢেকে দেওয়া পলিথিনগুলো সামান্য উঠিয়ে এক পাশ ফাঁকা করে দেওয়া হয়। যেন বাইরের বাতাস বীজতলায় প্রবেশ করতে পারে। বীজ রোপণ থেকে শুরু করে প্রথম এক সপ্তাহের মতো এ কার্যক্রম চলে। বীজ গজিয়ে ওঠার পর চাষিরা সেই পলিথিনগুলো সরিয়ে ফেলেন। এরপর নিয়মিত চলে পরিচর্যা।

গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিয়র রহমান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা (রিশিকুল ইউপি) আব্দুল হান্নান জানান, তারা সব সময় কৃষকের পাশে রয়েছেন। আগাম জাতের ও টমেটো ক্যারেট করা যায় এমন জাতের টমেটো চাষের জন্য কৃষকদের পরার্মশ দেওয়া এবং ব্যাবস্থা করা হচ্ছে। কৃষকরা যেনো আগাম টমেটো ক্ষেত থেকে উত্তোলন করতে পারে। এতে কৃষকরা টমেটোর দাম ভাল পাবে।

তারা আরো বলেন, এই সময় কোন অসাধু বীজ ব্যাবসায়ী বীজ নিয়ে কৃষকদের সঙ্গে যেনো প্রতারণা করতে না পারে সেই জন্য মাঠ পর্যায়ে মনিটরিং জোরদার করা হয়েছে ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031