IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ধরপাকড়

যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ধরপাকড়

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে প্রতিবাদ-বিক্ষোভের তীব্রতা বেড়েছে। বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে চলছে ধরপাকড়ও। এখন পর্যন্ত অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয় (ইউটি অস্টিন) এবং ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া (ইউএসসি) এর শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাম্পাসের দাঙ্গা নিয়ন্ত্রণে আনতে ন্যাশনাল গার্ডকে মোতায়েনের পরামর্শ দিয়েছেন মার্কিন হাউস স্পিকার মাইক জনসন।

বুধবার অস্টিন এবং লস অ্যাঞ্জেলেস শহরে ধরপাকর চালানো হয়। ওইদিন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং ব্রাউন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে প্রতিবাদ করেছিল।

গত সপ্তাহে, নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল এই বিক্ষোভ। ওইদিন বিশ্ববিদ্যালয়গুলোকে ইসরায়েলের সঙ্গে সব ধরনে আর্থিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছিল প্রতিবাদকারীরা। তাদের দাবি, ওই কোম্পানিগুলো গাজায় মাসব্যাপী যুদ্ধ পরিচালনায় ইসরায়েলকে সক্ষম করে তুলছে। ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৪ হাজার ২৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আল-জাজিরা বলছে, বিক্ষোভটি শান্তিপূর্ণ ছিল। তবে ইহুদি-বিদ্বেষের নাম করে অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিষয়ে কঠোর অবস্থান নেয়।

বুধবারের সবচেয়ে বড় প্রতিবাদটি হয়েছিল ইউটি অস্টিনে। শহরটিতে শত শত শিক্ষার্থী জড়ো হয়ে ক্যাম্পাসের প্রধান করিডোরে মিছিল করেছিল। এমনকি সেখানে একটি ক্যাম্প স্থাপনের পরিকল্পনাও করেছিল তারা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ক্যাম্পাসে তারা কোনও প্রকার ‘ব্যাঘাত সহ্য করবে না’। ভিড় ছত্রভঙ্গ করার জন্য স্থানীয় ও রাজ্য পুলিশকে ডাকে কর্তৃপক্ষ।

এরপরই সেখানে শত শত পুলিশ ছুটে যান। তাদের মধ্যে কেউ কেউ আসেন ঘোড়ায় চড়ে। পুলিশ জনতার ওপর পর লাটিচার্জ করে এবং বেশ কয়েকজন শিক্ষার্থীকে জোরপূর্বক গ্রেফতার করে।

টেক্সাসের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, অন্তত ৩৪ জনকে আটক করা হয়েছে। তাদের ‘কারাগারে রাখা’র কথা জানিয়েছেন টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট। তিনি বলেন, ‘ঘৃণ্য ও ইহুদি বিরোধী বিক্ষোভে’ অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা উচিত।

ইউটি অস্টিনের ইতিহাসের অধ্যাপক জেরেমি সুরি। তিনি একজন ইহুদি। আল জাজিরাকে জেরেমি বলেছিলেন, বিক্ষোভে ‘ইহুদি বিরোধী কিছুই’ ছিল না।

তিনি বলেন, “শিক্ষার্থীরা ‘মুক্ত ফিলিস্তিন’ বলে চিৎকার করছিল। তারা হুমকিমূলক কিছু বলেনি। তারা যখন দাঁড়িয়ে চিৎকার করছিল, আমি দেখলাম, রাজ্য পুলিশ, ক্যাম্পাস পুলিশ, সিটি পুলিশসহ পুলিশের একটি বাহিনী আসছে…তাদের অনেকের হাতে বন্দুক ছিল। অনেকের হাতে ছিল আবার রাইফেল। তারপর কয়েক মিনিটের মধ্যেই ছাত্র জনতার মধ্যে ঢুকে পড়ে পুলিশ এবং তাদের গ্রেফতার করতে শুরু করে।’

লস এঞ্জেলেসের ইউএসসি ক্যাম্পাসের বিক্ষোভস্থলেও পুলিশ ঢুকে পড়ে। ইউএসসি প্রভোস্ট অ্যান্ড্রু গুজম্যান ক্যাম্পাসে একটি মেইল পাঠালে সেখানে পুলিশ যায়। ওই মেইলে বলা হয়, বিক্ষোভকারীরা ‘আমাদের অফিস এবং ক্যাম্পাসের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।’

‘গাজায় যুদ্ধবিরোধী এই প্রতিবাদ সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল’ বলে জানিয়েছেনআল জাজিরার সাংবাদিক রব রেনল্ডস। তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের কোনও সংঘর্ষ বা হয়রানিমূলক কর্মকাণ্ড করতে দেখিনি।’

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31