IMG-LOGO

বৃহস্পতিবার, ২২ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৩ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সমন্বয়হীন পে স্কেলে চাপে পড়বে নতুন সরকারসরকারবিরোধী বিক্ষোভ–সহিংসতায় নিহত ৩ হাজার, স্বীকার ইরানেরইতিহাসের সর্বোচ্চ চূড়ায় স্বর্ণের দামভোটের প্রচার শুরু, প্রথম দিনেই ৭ জেলায় সমাবেশ তারেক রহমানেরপোস্টাল ব্যালটে ভোট দেবেন কুষ্টিয়া কারাগারের ৬০ বন্দিবীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকুষ্টিয়ায় এক শিশুর মৃত্যুকেশরহাটে মাংস ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মত বিনিময়বেগম জিয়াকে দেশে সর্বোচ্চ সম্মানীত একজন নারী: মিলনকুষ্টিয়ায় ছেলের হাতে বাবা হত্যার অভিযোগ, ছেলে আটকসবাই যেন ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন : আলী ইমামমান্দায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজরাণীনগরে আগুনে পোড়া গৃহবধূ লাশ দাহ সম্পন্নধামইরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভাত্রয়োদশ সংসদ নির্বাচন নওগাঁ-১ এ লড়বেন ৫ জন
Home >> খেলা >> লিড নিউজ >> সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে বিদেশের মাটিতে সিরিজ জয়ের এটাই সুযোগ বাংলাদেশের সামনে।

আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার সিরিজটি দেখাচ্ছে না বাংলাদেশের কোনো টেলিভিশন। তবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়েবসাইটে ফ্রিতেই ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শকরা। সেই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ইউটিউবেও সরাসরি দেখা যাবে ম্যাচটি।

সিরিজ জয়ের মিশনে নামার আগে বড় দুঃসংবাদ শুনতে হয় বাংলাদেশকে। এই ম্যাচের আগের দিন চোটে পড়েছেন দলের সেরা তারকা সাকিব আল হাসান। আঙুলের চোটে ছিটকে গেছেন তিনি। তাই সাকিবকে ছাড়াই সিরিজ জয়ের মিশনে নেমেছে বাংলাদেশ।

সিরিজের প্রথম ওয়ানডেতে ফল পায়নি কোনো দলই। বৃষ্টির কারণে ম্যাচ হয় পরিত্যক্ত। দ্বিতীয়টি দেরিতে শুরু হলেও লড়াই চলে জমজমাট। ৪৫ ওভারে নেমে আসা ম্যাচটিতে আগে ব্যাট করে ৩১৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় আয়ারল্যান্ড। যা তাড়া করতে নেমে শেষ ওভার পর্যন্ত লড়তে হয় বাংলাদেশ। রোমাঞ্চ ছড়ানো ম্যাচটিতে শেষ ওভারে গিয়ে বাউন্ডারিতে জয় নিশ্চিত করেন মুশফিকুর রহিম। তিন উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। ফলে আজ আইরিশদের হারালেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে ফিরতে পারবে বাংলাদেশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news