IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> নগর-গ্রাম >> প্রধান শিক্ষককে স্থায়ী বহিস্কারের দাবিতে বাঘায় শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রধান শিক্ষককে স্থায়ী বহিস্কারের দাবিতে বাঘায় শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রধান শিক্ষককে স্থায়ী বহিস্কারের দাবিতে বাঘায় শিক্ষার্থীদের বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় বাজুবাঘা ইউনিয়নের অর্ন্তগত জোতরাঘব বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কারিগরি বিএম কলেজের প্রধান শিক্ষক রবিউল ইসলাম রবির বিরুদ্ধে নিয়মবহির্ভূত প্রধান শিক্ষকের চেয়ারে বসে, অর্থ বাণিজ্যের মাধমে নিয়োগ, একই ব্যক্তিকে একাধিকবার ম্যানেজিং কমিটির সভাপতি করাসহ শিক্ষাক-শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরনের অভিযোগে প্রধান শিক্ষকের স্থায়ী বহিস্কারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকালে প্রতিষ্ঠান চলাকালিন সময়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান ওই প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতি তদন্তকালে প্রথিষ্ঠানের ভেতরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় তোপের মুখে পড়েন অভিযোগ তদন্তকারি অফিসার আফম হাসান। পরে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নীতিগতভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায়, শিক্ষক ও স্থানীয়রা শিক্ষার্থীদের বুঝায়ে পরিবেশ শান্ত করেন।

জানা যায়, খানপুর জে.পি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী তপন কুমার সরকারকে নিয়মবহির্ভূত সভাপতি বানায়ে ২০১৩ সালের সেপেপ্টম্বর মাসের ৩০ তারিখে প্রধান শিক্ষকের পদ বাগিয়ে নেন রবিউল ইসলাম। ২০১৪ সালের এপ্রিল মাসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে, বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলীর সন্ত্রাসী বাহিনীর সহযোগিতায় প্রধান শিক্ষকের কক্ষের তালা ভেঙে প্রধান শিক্ষকের চেয়ারে বসেন রবিউল ইসলাম। তার পদ ধরে রাখতে নিয়মমাফিক ম্যানেজিং কমিটি গঠনের তফসীল ঘোষণা পূর্বক নির্বাচন ছাড়াই গোপনে বাঘা পৗর মেয়র আক্কাছ আলীকে একাধিকবার সভাপতি করেছেন। ২০১৪ সাল থেকে ২০২৪ সালের এ পর্যন্ত সভাপতি রয়েছেন আক্কাছ আলী।

সভাপতি মেয়র আক্কাছ আলীর যোগসাজসে প্রধান শিক্ষক রবিউল ইসলাম বিএম কলেজের ৩ জন প্রভাষক, স্কুল শাখায় ৩ জন কর্মাচরী ও ১ জন সহকারি প্রধান শিক্ষক এবং এসএসসি ভোকেশনাল শাখায় ১ জন কর্মচারী নিয়োগ দিয়ে প্রায় কোটি টাকার বাণিজ্য করে আত্মসাৎ করেছেন। নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে মানা হয়নি বিধিমালা। এছাড়াও পরীক্ষার ফ্রি/ফরমফিলাপ বাবদ ছাত্র/ছাত্রীদের থেকে অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ করা হয়েছে। কতিপয় স্বার্থনেষীদের ম্যানেজ করে ম্যানেজিং কমিটি গঠনসহ নিয়োগ কার্যক্রম সম্পন্ন ও অবৈধ কার্যকলাপ পরিচালনা করেছেন প্রধান শিক্ষক রবিউল ইসলাম। তার এসব কার্যকলাপে লেখাপড়ার মান নষ্টসহ প্রতিষ্ঠানটি ধ্বংশস্তুপে পরিনত হয়েছে। প্রতিষ্ঠানের হুমকি স্বরুপ বিতর্কিত প্রধান শিক্ষক রবিউল ইসলামকে স্থায়ীভাবে তাঁর পদ থেকে বহিস্কারের দাবি জানিয়ে বিক্ষোভসহ উপজেলা নির্বাহি অফিসারের নিকট অভিযোগ করেছেন শিক্ষার্থী অভিভাবক-বিদ্যানুরাগীরা।

এর আগে গত রোববার (২৫ আগষ্ট) একই দাবিতে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সে সময় সেনাবাহিনীর সদস্য ও বাঘা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত ও অবরুদ্ধ শিক্ষককে মুক্ত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্বারকলিপি প্রদান করেন। বৃহস্পতিবার অভিযোগ তদন্ত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

সরেজমিন বৃহস্পতিবার (২৯ আগষ্ট) প্রতিষ্ঠানে গিয়ে জানা যায়, গত রোববার থেকে ছুটিতে আছেন প্রধান শিক্ষক রবিউল ইসলাম।

প্রতিষ্ঠানটির বিএম কলেজের শিক্ষক নাসির উদ্দীন বলেন, ২০১৮ সালের সংশোধনী নীতিমালার ২০ দশমিক ২ এর ধারা মতে প্রধান শিক্ষকের পদ শূন্যে করে জেষ্ঠ্যতার ভিত্তিতে অধ্যক্ষ নিয়োগের বিধান থাকলেও সেটি করেননি প্রধান শিক্ষক।

বিক্ষোভকারি শিক্ষার্থী মিজান ও রাকিব বলেন, তারা এমন দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের স্থায়ী বহিস্কার চান।

সেই সময়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ জানান, অবসরে যাওয়া প্রধান শিক্ষক তাকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দিয়েছিলেন। দায়িত্ব পালন করাকালিন সময়ে পেশী শক্তি ব্যবহার করে তার অনুপস্থিতে প্রধান শিক্ষকের কক্ষের তালা ভেঙে প্রধান শিক্ষকের চেয়ারে বসেন রবিউল ইসলাম। বিষয়টি নিয়ে আইনগতভাবে কার্যক্রম চালিয়েও সফলতা আসেনি।

তারা প্রধান শিক্ষকরে সকল অপকর্মের বিচার দাবি করে বলেন, এখন সংষ্কার চলছে। কথা বলার সুযোগ হয়েছে।

প্রধান শিক্ষক রবিউল ইসলামের দাবি, বৈধপন্থায় নিয়োগপ্রাপ্ত হয়ে প্রতিষ্ঠান পরিচালনা করছি। তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয় বলে দাবি তার।

অভিযোগ তদন্তকারি অফিসার আফম হাসান বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র হাতে পেয়েছি। প্রাথমিক তদন্তে তার অনিয়ম পাওয়া গেছে। আরো অনিয়মের বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী উর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, শিক্ষার্থী-অভিভাবদের দাবি সংক্রান্ত স্বারকলিপি দিয়েছে। বিষয়টি মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমানিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31