IMG-LOGO

মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত‘হাদির হত্যাকারীদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালাবো’ফুলবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার অনুষ্ঠিতপবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয় : এমপি মিলনমোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশতানোরে চাতালে তুলার গুদামে আগুনআলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যপুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলননন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করেছেন এমপি মোশারফ হোসেনফ্যামিলি কার্ড শুরুতে কত পরিবার পাবে, জানালেন মন্ত্রীমাদক মামলায় খালাস পেলেন শিল্পী আসিফরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪তারাগঞ্জে জ্বালানি তেল সংকট গুজব পাম্প ও মোটরযান মালিকদের সাথে প্রশাসনের আলোচনা সভামান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতেহামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
Home >> খেলা >> লিড নিউজ >> শ্বাসরুদ্ধকর জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

শ্বাসরুদ্ধকর জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : এশিয়ান গেমস ক্রিকেটে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। অনেকটা দুর্বল প্রতিপক্ষ হলেও শ্বাসরুদ্ধকর লড়াই করতে হয়েছে টাইগারদের। কোয়ার্টার ফাইনালে টাইগার অধিনায়ক সাইফ হাসানের ওয়ানডে মেজাজের এক ফিফটিতে বাংলাদেশ ১১৬ রানের মোটামুটি লক্ষ্য দাঁড় করায়। যা নিয়ে ইনিংসের চূড়ান্ত বল পর্যন্ত তুমুল লড়াই করেছে দুই দল।

এরপর শেষ মুহূর্তে আফিফ হোসেন ধ্রুবর দুর্দান্ত বোলিংয়ের ওপর ভর করে বাংলাদেশ মাত্র ২ রানে হারিয়েছে মালয়েশিয়কে। সে সঙ্গে সেমিফাইনালেও নাম লিখে নিলো সাইফ হাসানের দল।

বুধবার (৪ অক্টোবর) চীনের হাংজুতে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৬ রান করে। জবাবে মালয়েশিয়া ২০ ওভারে ৮ উইকেটে করে ১১৪ রান।

এশিয়ান গেমসর এ ম্যাচে অনেকটা নাটকীয়ভাবে মালয়েশিয়াকে ২ রানে হারিয়ে গেমস ক্রিকেটের সেমিফাইনালে উঠলো বাংলাদেশ। ১১৭ রনের লক্ষ্যে ব্যাট করতে নেমে মালয়েশিয়ান ব্যাটার ভিরানদিপ সিংয়ের ব্যাটে নিশ্চিত জয়ের পথে চলে গিয়েছিল মালয়েশিয়া। তিনি ৩৯ বলে করেন ৫২ রান। শেষ ওভারে তাকে ফেরান দেন আফিফ হোসেন। তার আউটের পরই মূলত বাংলাদেশের জয় নিশ্চিত হয়।

৩৮ রানে ৪ উইকেট ফেলে দেয়ার পর অনেকেই ভেবেছিলো, স্কোর ছোট হলেও জয়টা পেতে যাচ্ছে বাংলাদেশই। কিন্তু ভিরানদিপ সিং বিজয় উন্নিকে সঙ্গে নিয়ে দুর্দান্ত ব্যাটিং করেন। ৭২ রান পর্যন্ত টেনে নিয়ে যান তারা দু’জন। ৫ এবং ৬ নম্বর উইকেট পড়ে যায় এ সময়। এরপর আইনুল হাফিজকে সঙ্গে নিয়ে আবারও জ্বলে ওঠেন ভিরানদিপ সিং। ১১২ রান পর্যন্ত নিয়ে যান তার। ১৯ এবং ২০ তম ওভারে গিয়ে রিশাধ হোসেন এবং আফিফ হোসেন সেট দুই ব্যাটারকে তুলে নিলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

শেষ ওভারে মালয়েশিয়ার দরকার ছিল মাত্র ৬ রান। তবে দুর্দান্ত বোলিং করে শেষ ওভারে মাত্র ৪ রান দিয়ে একটি উইকেট নেন আফিফ। ৪ ওভারে মাত্র ১১ রান নিয়ে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন এ টাইগার অলরাউন্ডার।

আগামী ৬ অক্টোবর সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। ভারতকে হারিয়ে ফাইনালে উঠলে রৌপ্য পদক নিশ্চিত হবে। হারলে লড়তে হবে ব্রোঞ্জ পদকের জন্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728