IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> খেলা >> টপ নিউজ >> জাম্বিয়ারকে পাঁচ গোল আর্জেন্টিনার

জাম্বিয়ারকে পাঁচ গোল আর্জেন্টিনার

ধূমকেতু নিউজ ডেস্ক : আসন্ন বিশ্বকাপ সামনে রেখে ঘরের মাঠ লা বোম্বোনেরায় রীতিমতো গোল উৎসব করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ঘরের মাঠে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির দল। দাপুটে এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।

আগের ম্যাচে মৌরিতানিয়ার বিপক্ষে বদলি হিসেবে নামলেও এই ম্যাচে শুরুর একাদশেই ছিলেন ইন্টার মায়ামি তারকা মেসি। ধারণা করা হচ্ছে, আর্জেন্টিনার হয়ে দেশের মাটিতে হয়তো এটাই ছিল তার শেষ ম্যাচ। তাই লা বোম্বোনেরার দর্শকদের সামনে এদিন আবহটা ছিল আবেগপূর্ণ।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে স্বাগতিকরা। চতুর্থ মিনিটেই মেসির দুর্দান্ত অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে দেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। প্রথমার্ধের বিরতির ঠিক আগে অবশ্য মেসি নিজেই জালের দেখা পান। এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১৬তম এবং সব মিলিয়ে ক্যারিয়ারের ৯০২তম গোল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে আর্জেন্টিনা। ৫০ মিনিটে পেনাল্টি পায় বিশ্বচ্যাম্পিয়নরা। নিজে শট না নিয়ে মেসি বলটি তুলে দেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডির হাতে। বিশ্বকাপের পরই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়া ওটামেন্ডির জন্য দেশের মাটিতে এটিই ছিল শেষ ম্যাচ। স্পট কিক থেকে গোল করে সেই উপলক্ষটা দারুণভাবে রাঙিয়েছেন তিনি।

৬৮ মিনিটে জাম্বিয়ার আত্মঘাতী গোলে স্কোরলাইন দাঁড়ায় ৪-০। আর শেষ দিকে যোগ করা সময়ে ভ্যালেন্তিন বারকোর গোলে ৫-০ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31