IMG-LOGO

শনিবার, ২৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’গোমস্তাপুরে ১৯ মামলার পলাতক আসামি আটকজেলা প্রশাসন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযাননিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিলপ্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর: বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানে প্রত্যাশাবদলগাছীতে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রাম পুলিশসহ গ্রেপ্তার ২খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোডাউনশারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ ভূমিমন্ত্রী মিনুবাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের নির্বাহী কমিটির সভা৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলটঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি হেফাজতে ইসলামেরবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশমহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১
Home >> জাতীয় >> লিড নিউজ >> আমেরিকা অপরাধীদের রক্ষা করে : প্রধানমন্ত্রী

আমেরিকা অপরাধীদের রক্ষা করে : প্রধানমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : আমেরিকা অপরাধীদের রক্ষা করে তাদের দেশে স্থান দেয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার র‍্যাপিড একশন ব্যাটালিয়নের (র‍্যাব) ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের কিছু মানুষ বিদেশে বসে অপপ্রচার চালায়, যারা অপপ্রচার চালাচ্ছে তারা কিন্তু অপরাধী, কোন অপরাধ করে হয়তো চাকরি হারিয়েছে নয়ত দেশ ছেড়েছে। সেখানে (আমেরিকায়) যুদ্ধাপরাধীরা যেমন স্থান পেয়েছে, জাতির পিতার খুনি সাজাপ্রাপ্ত আসামী সেও কিন্তু আমেরিকায় বসবাস করছে। তাকে তারা ওখানকার সিটিজেন করে নিয়েছে।

তিনি আরও বলেন, আমরা বারবার তাদের অনুরোধ করছি, প্রেসিডেন্টের কাছে চিঠি দিচ্ছি। একের পর এক প্রেসিডেন্ট আসছে আমরা তার কাছে ধর্না দিয়ে যাচ্ছি। জাস্টিস ডিপার্টমেন্টে আমরা আহবান করেছি যে এরা অপরাধী, এরা শিশু হত্যাকারী, এরা নারী হত্যাকারী, এরা খুনি, ১৫ আগস্টে এরা খুন করেছে। কাজেই এদের আমাদের দেশে ফেরত দিন। কিন্তু তারা অপরাধীদের রক্ষা করে তাদের দেশে স্থান দেয় আর বিনা অপরাধে আমাদের দেশে স্যাংশন দেয়। এটা তাদের চরিত্র, তাদের বিষয়ে আর কী বলব!

শেখ হাসিনা বলেন, আমরা দেখেছি সেখানে একটা বাচ্চা ছেলে পকেটে হাত দিয়েছে বলে তাকে গুলি করে হত্যা করা হয়েছে, রাস্তায় ফেলে গলায় পাড়া দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কিন্তু তাদের আইনশৃঙ্খলা বাহিনী কোন অপরাধ করলে শাস্তি দেয়া হয়না। কিন্তু বাংলাদেশ একমাত্র দেশ পৃথিবীতে যেখানে যে কেউ অপরাধ করলে আমরা শাস্তির বিধান করি।

র‍্যাবের কয়েকজন কর্মকর্তার উপর স্যাংশন দেওয়াকে গর্হিত কাজ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের জলদস্যু, বনদস্যু দমন, হলি আর্টিজানের ঘটনা কয়েক ঘণ্টায় শেষ করা এসব সাফল্যে তারা দুঃখ পেয়েছে কিনা বলতে পারিনা। কিন্তু বাংলাদেশ যে এক্ষেত্রে সাফল্য অর্জন করেছে সেটা সত্য। আর সেখানে স্যাংশন দেওয়া অত্যন্ত গর্হিত কাজ বলে আমি মনে করি।

এসময় তিনি জলদস্যু, বনদস্যু দমন ও এদের পুনর্বাসন, মাদক ও জঙ্গীবাদ দমন ও কোভিড মহামারিতে র‍্যাবের ভূমিকার প্রশংসা করেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের সময়ে জঙ্গীদের প্রকোপ বৃদ্ধি পায়। র‍্যাব এসব দমনে যথেষ্ট ভূমিকা রেখেছে। নারী নির্যাতনের ঘটনা ঘটলে র‍্যাব দ্রুত তাদের পাশে দাঁড়াচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। বাংলাদেশ ইনশাআল্লাহ এগিয়ে যাবে এবং উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের মধ্যে মর্যাদা পাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930