ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের নির্বাহী কমিটির সভায় জেলা রোভারের পক্ষ থেকে জেলা রোভারের সভাপতি ও জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামকে রোভার স্কাউটে দীক্ষা প্রদান করেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের সাবেক কমিশনার ও বর্তমান কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম।
শনিবার ( ২৪ অক্টোবর ২০২৬) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের আয়োজনে জেলা রোভারের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের সভাপতি মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও বাংলাদেশ স্কাউটস, রোভারের সহ-সভাপতি গনপতিরায়, ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ উস সাঈদ, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের কমিশনার মোঃ সামসুল হক ( (এলটি), সম্পাদক মোঃ সাখাওয়াৎ হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল আলীম, সহ- সভাপতি মোঃ সাইফুল ইসলাম সরকার, নিমগাছী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল বারী তালুকদার, সিরাজগঞ্জ জেলা রোভারের সহকারী কমিশনার মোঃ আবুল কাশেম আজাদ, জেলা রোভার স্কাউট লিডার মোঃ মহসিন আলী তালুকদার, এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা রোভারের আর. এস. এল প্রতিনিধি হাদীসুর রহমান, মোঃ আজিম উদ্দিন, হিলফুল ফুযুল মুক্ত রোভার দলের আর. এস. এল স্কাউটার সাংবাদিক মোঃ হোসেন আলী ছোট্ট, হিলফুল ফুযুল মুক্ত রোভার স্কাউট দলের সিনিয়র রোভারমেট ও জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি আব্দুল্লাহ, মোছাঃ রাবেয়া খাতুন ।
জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, “রোভার স্কাউটিং শুধু একটি কার্যক্রম নয়, এটি তরুণদের মধ্যে নেতৃত্ব, মানবিকতা ও দেশপ্রেমের গুণাবলি গড়ে তোলে। আজকে আমি দীক্ষা , নিলাম আগামী দিনের নেতৃত্বে স্কাউটিংয়ে
অবদান রাখবো, ইনশাআল্লাহ।



