IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চন্দ্রিমা থানা এলাকা থেকে বিপুল পরিমান ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে র‌্যাব-৫‘যাদের বহু বছর ধরে সাহায্য করেছি তারাই এখন পাশে থাকছে না’হরমুজ প্রণালিতে নিরাপত্তা চায় ভারত, আটক ৩ জাহাজ ছাড়ার দাবি ইরানেরলটারি বাতিল, পরীক্ষার ভিত্তিতে স্কুলে ভর্তিরাণীনগরে গাঁজাসহ আটক ২গোদাগাড়ীতে খালেদা জিয়া ও ব্যারিস্টার আমিনুল হক ও আসাদুজ্জামানের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলরাসিক নবনিযুক্ত মাননীয় প্রশাসক রিটনকে ফুলেল শুভেচ্ছাবাসাবাড়ি, মার্কেট, মসজিদ,মাজার সব খানেই জটলাকাজে আসছেনা ভিক্ষুক পুর্নবাসন কার্যক্রমনন্দীগ্রামের দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন এমপি মোশারফবিএনপি জুলাই সনদের আলোকেই পথ হাঁটবে: আইনমন্ত্রীনগরীতে রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর ঈদ সামগ্রী বিতরণহযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন রাসিক প্রশাসকপুঠিয়ায় সেমাই ও বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানতারাগঞ্জে প্রয়াসের ইফতার ও দোয়া মাহফিল‘নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না’
Home >> জাতীয় >> লিড নিউজ >> মার্চ থেকে ১৫ টাকা কেজি চাল পাবেন পঞ্চাশ লাখ মানুষ

মার্চ থেকে ১৫ টাকা কেজি চাল পাবেন পঞ্চাশ লাখ মানুষ

ধূমকেতু নিউজ ডেস্ক : খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, পহেলা মার্চ থেকে সারাদেশে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হচ্ছে। এ কর্মসূচিতে পঞ্চাশ লাখ লোক ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল পাবেন।

আজ রোববার (২৬ ফ্রেব্রুয়ারি) সকালে নওগাঁতে আটাপট্টি ও রুবির মোড় এলাকায় চলমান ওএমএস কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এমএমএস কার্যক্রম কত দিন চলবে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, “ওএমএস একটি চলমান কর্মসূচি। যতদিন এর চাহিদা থাকবে ততদিন চলবে। প্রয়োজন হলে সারাবছরই চলবে। চাল দেওয়া হবে, আটাও দেওয়া হবে।”

মন্ত্রী বলেন, “নিন্মআয়ের মানুষ যাতে কষ্ট না পায় তার জন্য ওএমএস চালু রাখা হয়েছে। আমরা ওএমএস দিয়ে যাবো। তবে দেখার বিষয় হচ্ছে জনগণ ঠিকঠাক মত পাচ্ছে কিনা, কোন ডিলার স্মাগলিং করছে কিনা। এজন্য পরিদর্শন ও মনিটরিং চলবে।”

সরকারি গুদামে খাদ্য মজুতের বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ১০ লাখ টন নিরাপত্তা মজুতের বিপরীতে বর্তমানে ২১ লাখ টনের অধিক মজুত আছে।

এসময় তিনি আরও বলেন, “সারাদেশে প্রতিদিন চাল ও আটা মিলিয়ে প্রায় ১৪-১৫ হাজার টন খাদ্য বিতরণ করা হচ্ছে। যতোদিন মানুষের চাহিদা থাকবে ততোদিন ওএমএস কার্যক্রম চালু রাখা হবে। এর পাশাপাশি খাদ্যবান্ধব অন্যান্য কর্মসূচিও চলবে। তাই আতঙ্কের কিছু নেই। দেশে কোন খাদ্য সংকট হবে না।”

ব্যবসায়ীদের হুশায়ারি দিয়ে মন্ত্রী বলেন, “অতি মুনাফার লোভে খাদ্যদ্রব্য মজুদ করে মানুষকে বিপদে ফেলার চেষ্টা করবেন না। নতুন আইন হচ্ছে, ইতোমধ্যে অনেক গ্রুপের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। নজরদারী বাড়ানো হয়েছে।”

অভিযানে রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ার, নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর হোসেনসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওএমএস নিতে আসা নারী পুরুষ জানান, চাহিদার তুলনায় বরাদ্দের পরিমাণ কম। বরাদ্দের পরিমাণ বাড়ালে তাদের সুবিধা হতো। এসময় মন্ত্রী তাদের অসুবিধা বিবেচনার আশ্বাস দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728