ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার পৌর এলাকার সেমাই ও বেকারি কারখানায় উপজেলা ভূমি কর্মকর্তা শিবু দাস এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সোমবার (১৬ মার্চ) বেলা ১২ টার সময় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাঁঠাল বাড়িয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একতা বেকারীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সেই সময় বিভিন্ন মানহীন পণ্য, আর্টিফিশিয়াল কালার ব্যবহার ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন করে তা বাজার জাত করার আলামত পাওয়া যায়। মানহীন পণ্যসমূহ ও কৃত্রিম কালার জব্দ করে তা ধ্বংস করা হয়। (যার আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা অধিক) সেই সাথে ব্যবসায়িকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, আমরা এই বেকারীতে মানহীন ও নোংরা পরিবেশে খাবার জিনিস তৈরি হয়। এমন অভিযোগের আজ কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এবং সত্যতা পাওয়া গেছে। ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসে উপজেলাবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে এ ধরনের অভিযান চলমান থাকবে।


