IMG-LOGO

বুধবার, ১২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্তকলাগাছ কাটলেন প্রতিপক্ষরাবাঘায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেলদুর্গাপুরে হাটের জায়গা বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে লাখ টাকা আদায়ের অভিযোগনিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক পানে শিশু অসুস্থ,তথ্য চাওয়ায় উত্তেজিত প্রধান শিক্ষক২৮ শিক্ষক-কর্মচারী, ১৫ পরীক্ষার্থীর পাস করেনি কেউমান্দার ৫ মাদ্রাসায় শতভাগ ফেলফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ডনিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতশূন্য থেকে শিখরে: এক অদম্য তরুণের ঘুরে দাঁড়ানোর গল্পমান্দায় পাউবোর নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগআত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতমপাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদ: স্থাপত্য ও পর্যটনের অনন্য আকর্ষণচাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনসিটি কর্পোরেশন সমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণউপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিতবৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন বাউয়েটেরসৌদিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ভয়েস মেসেজে বাবা-মাকে শেষ আকুতি দুই ভাইয়ের দোয়া করবেন, আর দেখা হবে না
Home >> জাতীয় >> লিড নিউজ >> পোশাক শ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বরে

পোশাক শ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বরে

ধূমকেতু নিউজ ডেস্ক : পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হবে নভেম্বরে। ডিসেম্বর থেকে এই মজুরি কাঠামো কার্যকর করা হবে বলে জানিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

মঙ্গলবার (৩০ অক্টোবর) বিজিএমইএ প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফারুক হাসান এ তথ্য জানান।

বিজিএমইএ সভাপতি বলেন, শ্রমিকদের কষ্ট হচ্ছে আমরা জানি। কিন্তু বিশ্ব অর্থনীতি এখন সংকটে আছে। আমাদের পোশাক রপ্তানি কমে গেছে। এ অবস্থায় আমরাও খুব একটা ভালো নেই।

ফারুক হাসান বলেন, বিশ্ব অর্থনীতি একটি কঠিন সময় পার করছে। এর চেয়ে কঠিন অবস্থায় আছে দেশের পোশাক শিল্প। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের আমদানি কমেছে বিশ্বব্যাপী ২৬ দশমিক ৮০ শতাংশ। অথচ বাংলাদেশ থেকে তাদের আমদানি কমেছে ২৯ দশমিক ১০ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো আমদানি কমিয়েছে ৯ দশমিক ৬১ শতাংশ। কিন্তু বাংলাদেশ থেকে কমেছে ১৩ দশমিক ৭১ শতাংশ। বিশ্বব্যাপী আমদানি কমেছে ১৪ দশমিক ৬৪ শতাংশ এবং বাংলাদেশের কমেছে ১৫ দশমিক ০৭ শতাংশ।

সার্বিকভাবে দেশের পোশাক রপ্তানি ২২ দশমিক ২৭ শতাংশ কমেছে জানিয়ে ফারুক হাসান বলেন, পোশাক শিল্প মালিকরা যদি মনে করেন তাদের শ্রমিকদের নিরাপত্তা, কারখানার নিরাপত্তা এবং সম্পদ রক্ষায় শ্রম আইনের ১৩/১ ধারায় কারখানা বিনা নোটিশে বন্ধ করতে পারবে, এর জন্য কোনো বেতন দিতে হবে না মালিকদের। এছাড়া আসছে নভেম্বর মাসে যে ঘোষণা মজুরি বোর্ড দেবে তা বিজিএমইএ মেনে নিয়ে ডিসেম্বরেই বেতন দেয়া হবে।

বিজিএমইএ সভাপতি বলেন, দেশের পোশাক শিল্প এখন খুব ভালো অবস্থানে যাওয়ার চেষ্টায় এবং রাস্তায় আছে। কিন্তু এমন সময়ে শ্রমিকরা আন্দোলন করছেন তা অনভিপ্রেত। এই সময়ে দেশের মূল্যস্ফীতির চাপে পুরো দেশ এবং অর্থনীতি বিপর্যস্ত। এখন আন্দোলনের কারণে পোশাক কারখানা বন্ধ হলে শ্রমিক ভাইয়েরা কর্মহীন হয়ে পড়বেন, যা আমরা চাই না।

বক্তব্যের শুরুতে মৃত শ্রমিকদের প্রতি মাগফিরাত এবং পরিবারের প্রতি সমবেদনা জানান বিজিএমইএ সভাপতি। পাশাপাশি পোশাক মালিকদের ক্ষতিতে দুঃখ প্রকাশ করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031