IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত‘সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধাবিঘ্ন হোক-এমন মানসিকতা সরকারের নেই’চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইনেরসহ তিনজন গ্রেফতারআগামীকাল ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসের ২০ বছর, এখনো বাস্তবায়ন হয়নি ৬ দফা চুক্তিপোরশায় এমপি মোস্তাফিজুরকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান‘দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি’পোরশায় পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জালের মহোৎসব: হুমকিতে মৎস্যজীবীহাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুরসাগরে ট্রলার ডুবী, উদ্ধার ৮, নিখোঁজ ৫জনপুঠিয়ায় বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যুসিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’’শিশু ধর্ষণে গর্ভে জন্ম নিল কন্যাসন্তান, ডিএনএ পরীক্ষায় মিলল বাবার পরিচয়বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধাবিঘ্ন হোক-এমন মানসিকতা সরকারের নেই’

‘সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধাবিঘ্ন হোক-এমন মানসিকতা সরকারের নেই’

ধূমকেতু নিউজ ডেস্ক : সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপারে বাধাবিঘ্ন হোক—সরকারের তরফ থেকে এমন মানসিকতা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

আর প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় এ বিষয়ে ‘ড্রামাটিক্যালি’ উন্নতি হয়েছে। তবে দু-একটি ঘটনা যে ঘটছে না, সে কথা তিনি অস্বীকার করেননি।
ইইউ রাষ্ট্রদূত / বাংলাদেশকে কৌশলগত অংশীদারের নতুন দৃষ্টিতে দেখে ইউরোপীয় ইউনিয়ন

মঙ্গলবার(২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রী ও উপদেষ্টা এ কথাগুলো বলেন।

সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন উপদেষ্টা। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী ও উপদেষ্টা।

কোথাও কোথাও কনসার্ট বন্ধ করা নিয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন। জবাবে তথ্যমন্ত্রী বলেন, কনসার্ট বাতিল মানেই সরকার সহযোগিতা করল না, তা নয়। হয়তো নিরাপত্তা ইস্যু ছিল। বাংলাদেশে অনেক কনসার্ট হচ্ছে। বড় বড় কনসার্ট হচ্ছে।

আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘আমাদের তরফ থেকে এ ধরনের মানসিকতা নেই যে কালচারাল কোনো ব্যাপারে বাধাবিঘ্ন হয়, এমন কিছু। এ ধরনের চিন্তা শেয়ার করি না।’

এ সময় জাহেদ উর রহমান বলেন, ‘আমরা একমত সবাই, অন্তর্বর্তী সরকারের সময় এ ধরনের ঘটনা যত ঘটেছে, তার তুলনায় কিছুই হচ্ছে না এখন। অ্যাম আই রং? আমি যদি তুলনা করি, ৫ আগস্ট–পরবর্তী বাংলাদেশ যে জায়গায় চলে গিয়েছিল, এ সরকারের সময় সিগনিফিকেন্টলি বললে কম বলা হবে, ড্রামাটিক্যালি ডেভেলপমেন্ট হয়েছে। তবে দু–একটা ঘটনা যে ঘটছে না, তা নয়।’

সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ