IMG-LOGO

বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ কৃষকদেরশিক্ষার্থী ও তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতিরমহাদেবপুরে বাড়ির পাশে গাছেঝুলছিল যুবকের মরদেহচাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭, প্রত্যেকের ৩ দিনের কারাদণ্ডভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীজানালা ভেঙে বৃদ্ধার বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও মুঠোফোন লুটনন্দীগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেনঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন নয়, ফোর্স থাকবে তিন গুণমাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশনন্দীগ্রামে ৪৮টি মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতিআলুর জমি চাষ করছিলেন বাবা,বাবার চালানো পাওয়ার টিলারের নিচে পরে প্রাণ গেল মেয়েরবাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভামান্দায় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১মোহনপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন -২০২৬‘অভিনয়ের জন্য পারিবারিক গল্পই পছন্দ’
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘খালেদা জিয়াকে বাসায় থাকতে দিয়েছি এটাই কি বেশি না’

‘খালেদা জিয়াকে বাসায় থাকতে দিয়েছি এটাই কি বেশি না’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার যতটুকু ক্ষমতা তা আমি করেছি, এখন এটি আইনের ব্যাপার।

গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব একথা বলেন।

প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়, সাবেক বিরোধী দলীয় নেতার চিকিৎসার বিষয়টি এখন ব্যাপকভাবে আলোচিত এ ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নেবেন কিনা?

এ প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে যে কারাগার থেকে বাসায় থাকতে দিয়েছি, চিকিৎসা করতে দিয়েছি এটাই কি বেশি না? আপনাকে যদি কেউ হত্যা করার চেষ্টা করতো আপনি কি তাকে গলায় ফুলের মালা দিয়ে নিয়ে আসতেন? বা আপনার পরিবারকে যদি কেউ হত্যা করতো, আর সেই হত্যাকারীকে যদি কেউ বিচার না করে পুরস্কৃত করে বিভিন্ন দূতাবাসে চাকরি দিতো তাদের জন্য আপনি কী করতেন?

তিনি বলেন, ‘আর গ্রেনেড হামলার পর বলা হলো, আমি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে নিজেই নিজেকে মেরেছিলাম। কোটালিপাড়ার যে গ্রেনেড হামলা সেটার আগে তারা বলেছিলো, শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা বিরোধী দলের নেতাও হতে পারবে না। ভেবেছিল তো মরেই তো যাবো। এখন রাখে আল্লাহ মারে কে? তারপরেও খালেদা জিয়ার জন্য এতো দয়া দেখাতে বলেন?

প্রধানমন্ত্রী বলেন, কেউ এ প্রশ্ন করলে আমার মনে হয় আপনাদের একটু লজ্জা হওয়া উচিত। যারা আমার বাবা, মা, ভাই, আমার ছোট ভাই রাসেলকে পর্যন্ত হত্যা করেছে। তারপরেও আমরা অমানুষ না, অমানুষ না বলেই তাকে আমরা অন্তত তাকে তার বাসায় থাকার ও চিকিৎসা করার ব্যবস্থা করে দিয়েছি, বাকিটা আইনগত ব্যাপার।

এসময় শেখ হাসিনা আরও বলেন, গ্রেনেড হামলায় আমাদের ২২ জন মানুষ মারা গেছে, কিন্তু পার্লামেন্টে আমাদের আলোচনা করতে দেয়নি। আমরা এ বিষয়টি নিয়ে আলোচনা করতে পারিনি। এতো বড় অমানবিক যে তাকেও আমি মানবতা দেখিয়েছি আর কত চান? আর কত চান আমাকে বলেন?

তিনি বলেন, এখানে আমার কিছু করার নাই। আমি যেটুকু করার সেটুকু আমি করেছি। এটা এখন আইনের ব্যাপার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930