IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ঐতিহ্যবাহী বারুণী মেলা অনুষ্ঠিতনিয়ামতপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করলো এলাকাবাসীমহানগরতে এতিম শিশুদের মাঝে ওয়ালিউল হক রানা ঈদ উপহারপ্রশাসক হিসেবে নয়, জনগণের সেবকহিসেবে কাজ করতে চাই : রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জের ভুটভুটি- অটো সংঘর্ষে শিশুনিহত,আহত ৫প্রতিবন্ধীকে ঈদের উপহার দিলেন শিবু দাসমাননীয় এমপি মহোদয়ের নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে ভিজিএফ এর চাউল বিতরণ করলেন বিএনপি নেতারারাজশাহীতে সুবিধাবঞ্চিতদের জন্য ৫ টাকায় ‘ঈদ খুশির হাট’ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলেররাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নকর্মী পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহারফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার সমগ্রী বিতরণনিয়ামতপুরে কালবৈশাখী ঝড়ে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বাড়ি-ঘর-ফসলের ক্ষতিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪সিংড়ায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল অনুষ্ঠিতপোরশায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Home >> জাতীয় >> টপ নিউজ >> ৬৪৮ বছরে দেখা মিলবে না আজকের চন্দ্রগ্রহণের

৬৪৮ বছরে দেখা মিলবে না আজকের চন্দ্রগ্রহণের

ধূমকেতু নিউজ ডেস্ক : শেষবার দীর্ঘমেয়াদে চন্দ্রগ্রহণ হয়েছিল ১৪৪০ সালের ১৮ ফেব্রুয়ারিতে। এরপর ২৬৬৯ সালের ৮ ফেব্রুয়ারি এমন গ্রহণ দেখা যাবে। ৫৮০ বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখা গেল শুক্রবার। এমন বিরল দীর্ঘমেয়াদে চন্দ্রগ্রহণ ফের দেখা যাবে ৬৪৮ বছর পর। অর্থাৎ ১ হাজার ২২৯ বছরের মধ্যে এই একবারই এমন চন্দ্রগ্রহণের দেখা মিলল।

আজকের চন্দ্রগ্রহণের মেয়াদ প্রায় সাড়ে ৩ ঘণ্টা। আর ‘পিনামব্রাল’ পর্যায় আমলে নিলে সব মিলিয়ে ছয় ঘণ্টার গ্রহণ দেখল বিশ্ববাসী।

চাঁদ এবং সূর্যের মাঝামাঝি পৃথিবী এলে পৃথিবীর ছায়া পড়ে চন্দ্রপৃষ্ঠে। সে ছায়ায় চাঁদের পুরোটা ঢাকা পড়লে বলা হয় পূর্ণ চন্দ্রগ্রহণ, আর অংশবিশেষের ক্ষেত্রে সেটিকে বলা হয় আংশিক চন্দ্রগ্রহণ।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, আজ চাঁদের ৯৭ শতাংশ সূর্যের আলো থেকে বঞ্চিত হয়। সে কারণেই একে আংশিক চন্দ্রগ্রহণ বলা হচ্ছে। শুরুতে ক্রমে আঁধারে ঢেকে গেলেও গ্রহণের একপর্যায়ে লালচে রং ধারণ করে চাঁদ। শেষ দিকে আবার ক্রমে আঁধারে ঢেকে যেতে থাকে।

বাংলাদেশ সময় আজ দুপুর ১২টা ২ মিনিটে শুরু হয় পিনামব্রাল চন্দ্রগ্রহণ। পিনামব্রাল পর্যায়ে পৃথিবীর প্রচ্ছায়ায় না থেকে উপচ্ছায়ায় থাকে চাঁদ। মূল ছায়ার বাইরের অংশটুকুতে যখন চাঁদ থাকে, তখন বলা হয় পিনামব্রাল চন্দ্রগ্রহণ। আর ৩ ঘণ্টা ২৮ মিনিট এবং ২৪ সেকেন্ডের মূল গ্রহণ বেলা ১টা ১৯ মিনিটে শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টা ৪৭ মিনিটে। এরপর পিনামব্রালের পরবর্তী ধাপ শুরু হয়। বাংলাদেশ থেকে দেখা গ্রহণটি এ পর্যায়ের।

বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, আকাশ পরিষ্কার থাকলে বিকেল সোয়া পাঁচটার আশপাশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে।

এবারের গ্রহণের পুরোটা সবচেয়ে ভালো দেখা যায় উত্তর আমেরিকার দেশগুলো থেকে। চাঁদ ওঠার সময় বুঝে অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া, উত্তর ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও তা দৃশ্যমান হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728