ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া উপজেলা ভাল্লুকগাছি ইউনিয়নের ভিজিএফ চাউল বিতরণের সময় একাধিক অসুস্থ রোগী ভিজিএফ এর চাউল নির্ধারিত সময়ে সংগ্রহ করতে পারেনি । এমন খবর শোনা মাত্রই মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল নিলেন ব্যতিক্রমী এক ব্যবস্থা।
ইউনিয়ন সূত্রে জানা যায় , এ বছরে ভিজিএফ এর চাউল ভাল্লুকগাছি ইউনিয়নে ৮ শত ৫৭ পরিবারের নামে তালিকা তৈরি করা হয়। এদের মধ্যেই বেশ কিছু ব্যক্তির চাউল নিতে আসেনি।
১৭ মার্চ ভাল্লুক গাছি ইউনিয়নের নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন অসুস্থতার কারণে যে সকল ব্যক্তিরা ইউনিয়ন পরিষদে এসে চাউল সংগ্রহ করতে পারেনি তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে চাউল পৌঁছে দেওয়ার। সেই নির্দেশনা অনুযায়ী প্রতিজনের বাড়ি বাড়ি গিয়ে চাউল পৌঁছে দেন পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ একরামুল হক ।
পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ একরামুল হক বলেন, ভাল্লুক গাছি ইউনিয়ন পরিষদ আমাদের অবগত করেন যে বেশ কিছু ব্যাক্তি তারা চাল নিতে আসতে পারেনি সে চালগুলো বেঁচে গেছে।
বিষয়টি জানা মাত্র আমি তাৎক্ষণিক (পুঠিয়া -দুর্গাপুর) সংসদ অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে জানাই। তিনি সঙ্গে সঙ্গে বলেন হয়তো বা কোন একটা কারণেই তারা সেই সময় উপস্থিত হতে পারেনি। যাদের নাম আছে অথচ চাউল পায়নি তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে আপনারা চাউল পৌঁছে দিবেন। তারা হয়তো বা অসুস্থতার কারণে এই চাউল গুলো সংগ্রহ করতে পারেনি ।সেই মোতাবেক আমরা ইউনিয়ন পরিষদ থেকে নামের তালিকা সংগ্রহ করে প্রত্যেকজনের বাড়িতে গিয়ে চাল বিতরণ করেছি।


