IMG-LOGO

শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্রগিটারিস্ট শিশিরকে নিয়ে নতুন লাইনআপ ঘোষণাঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতারএখন পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছে ২৪৫টিতানোরে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত‘দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে’নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগবাগমারার তাহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ডসিংড়ায় মরদেহ উদ্ধারে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ সদস্যগাজীপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়েছে ১৫টি দোকানফুলবাড়ীতে রাতের আঁধারে ১ হাজার কলা গাছের কলা ধ্বংসআত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যানন্দীগ্রামে যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কারপোরশা সীমান্তে বিজিবি টহলদল মালিক বিহীন ভারতীয় গরু আটকপোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে পিকআপ খাদে পড়ে ব্যবসায়ী নিহত

নন্দীগ্রামে পিকআপ খাদে পড়ে ব্যবসায়ী নিহত

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী পিকআপ ভ্যান সড়কের পাশে খাদে পড়ে আব্দুল বাছেদ (৬০) নামের এক তুলা ব্যবসায়ী নিহত হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) সকালে উপজেলার কুন্দারহাট বাসষ্ট্যান্ড সংলগ্ন সিংজানি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল বাছেদ জেলার গাবতলী উপজেলার কৈঢোপ গ্রামের মৃত সিরাজ মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছয়জন তুলা ব্যবসায়ী জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার থেকে একটি পিকআপে তুলা বোঝাই করে নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। ঘটনাস্থলে একটি অটোভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনা স্থলেই তুলা ব্যবসায়ী বাছেদের মৃত্যু হয়। খবর পেয়ে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কুন্দারহাট বাসষ্ট্যান্ড সংলগ্ন সিংজানি মোড়ে মালবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এসময় গাড়িতে থাকা আবুল বাছেদ নামের এক তুলা ব্যবসায়ী নিহত হয়। নিহত ব্যবসায়ীর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728