IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার

পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার

ধূমকেতু প্রতিবেদক,পোরশা : নওগাঁর পোরশা থেকে গ্রাহকদের কয়েক কোটি টাকা নিয়ে উধাও হওয়া বেসরকারি সংস্থা (সাকো) এর নির্বাহী পরিচালক জহুরুল ইসলাম জহিরকে গ্রেফতার করেছেন পোরশা থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর দিক নির্দেশনায় ও সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মন এবং পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান এর সার্বিক তত্বাবধানে তথ্য প্রযুক্তির সহায়তায় এসআাই জিয়াউর রহমানের নেতৃত্বে থানা পুলিশের ৫সদস্যের একটি চৌকশ দল অভিযান পরিচালনা করে ৫ মার্চ দুপুরে রংপুর জেলার তাজহাট থানার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদ চত্তর মোড় হতে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত জহুরুল ইসলাম জহির(৪০) উপজেলার দুয়াপাল গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। জানাগেছে, বেশ কয়েকজন গ্রাহক বাদী হয়ে তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলে আসামী জহুরুল ইসলাম দীর্ঘদিন পলাতক থাকায় তার নামে বিজ্ঞ আদালত হতে ৩টি সিআর সাজা পরোয়ানা ও ৪টি নরমাল সিআর পরোয়ানা ইস্যু করেন। মামলাগুলি হলো সাজাপ্রাপ্ত সিআর নং-৩১৪/২৪ (চাঁপাইনবাবগঞ্জ), সিআর নং-২২/২৩ (পোরশা), সিআর নং-১০৮/২৩ (পোরশা), নরমাল সিআর নং-১৫সি/২৪ (পোরশা), সিআর নং-২২/২৫ (পোরশা), সিআর নং-১৩৫/২৩ (সাপা) এবং সিআর নং-৫৩/২৩ (পোরশা)। বিষয়টি নিশ্চিত করে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জহুরুল ইসলাম সাকো নামে একটি এনজিও এর মাধ্যমে গ্রাহক সৃষ্টি করে পোরশা ও সাপাহার এলাকার নিরীহ লোকজনদের তিন থেকে চার কৌটি টাকা আত্মসাৎ করে দীর্ঘ কয়েক বছর আগে আত্মগোপন চলে যান।

পলাতক অবস্থায় প্রতারক জহুরুল ইসলাম বিভিন্ন সময় ছদ্ম নাম ব্যবহার করেন এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকলেও তিনি ভারতে অবস্থান করছেন বলে তার নিজ এলাকায় লোকজনের কাছে প্রকাশ করেন। আদালতের পরোয়ানার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আসামীকে গ্রেফতার করা হয়। প্রতারক জহুরুলকে গ্রেফতার করায় পোরশা এবং সাপাহার এলাকার জনগণ সন্তোষ প্রকাশ করেন বলেও তিনি জানান।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আরো জানান, নওগাঁ জেলার বড় অপরাধী এবং ওয়ারেন্টিদের গ্রেফতারের ব্যাপারে জেলা পুলিশের তৎপরতা আগের চেয়ে জোরদার করা হয়েছে। এই ধরনের অপরাধীদের গ্রেফতারে সহযোগীতা করার জন্য তিনি জনগণকে তথ্য প্রদানের আহ্বান জানান। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31