IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফরিদা পারভীনের স্মরণে বিশেষ অনুষ্ঠানসৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের হামলানিরাপদ খাদ্য প্রবিধানমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে খাদ্য প্রতিমন্ত্রীকে ডিও লেটার প্রদানরাজশাহীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন‘আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু করা যাবে’‘শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে’রাজধানীতে ১০ টুকরো নারীর মরদেহ উদ্ধারহামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যুসিরাজগঞ্জ জেলায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধনফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনাসিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা, সিএনজি মালিক সমিতির সাধারণ সভামান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভামান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানবাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
Home >> টপ নিউজ >> প্রবাস >> গ্রেপ্তারের জন্য সেনাপ্রধান আসিম মুনিরকে দায়ী করেছেন ইমরান খান

গ্রেপ্তারের জন্য সেনাপ্রধান আসিম মুনিরকে দায়ী করেছেন ইমরান খান

ধূমকেতু নিউজ ডেস্ক : জামিনের ১১ ঘণ্টা পর নিজ বাসভবনে ফিরেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে আদালত প্রাঙ্গণ ছাড়েন পিটিআই চেয়ারম্যান। সব কিছুর জন্য দেশটির সেনাপ্রধানকে দায়ী করেছেন তিনি।

আদালত চত্বর থেকে গ্রেপ্তার হওয়ার তিন দিনের মাথায় শুক্রবার ১৫ দিনের জামিন পান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু জামিনের পরপরই বাড়ি ফেরা হয়নি পিটিআই চেয়ারম্যানের। নিরাপত্তা নিরাপত্তাকর্মীদের বাঁধায় রাত সাড়ে দশটা পর্যন্ত ইসলামাবাদ কোর্টেই থাকতে হয় তাকে।

শুক্রবার দুপুরে জামিনের পর হাইকোর্ট থেকে বের হলে আবারও গ্রেফতার হওয়ার আশঙ্কায় জামিনের লিখিত আদেশ চেয়ে আদালতে অবস্থানের সিদ্ধান্ত নেন ইমরান। এ সময় নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তোলেন ইমরান খান।

ইমরান আদালত থেকে বের হওয়ার পর বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করে সমর্থকরা। লাহোরে পৌঁছানোর পর জানানো হয় উষ্ণ অভ্যর্থনা।

এদিকে চলমান পরিস্থিতির জন্য পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে সরাসরি দায়ি করেছেন ইমরান। শুক্রবার আদালতে শুনানির ফাঁকে সাংবাদিকদেরকে এই কথা বলে সাবেক প্রধানমন্ত্রী।

এদিকে ইমরানের পক্ষে রায় দেয়ায় পাকিস্তানের সুপ্রিম কোর্ট ও বিচার বিভাগের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ইমরান খান সুপ্রিম কোর্টের আদরের দুলাল বলেও মন্তব্য করেন শাহবাজ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031