IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাড়িবহরে পুলিশের বাধা পেয়ে সড়কে বসে পড়লেন এনসিপি নেতারাঝালকাঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রফিকুল ইসলাম জামাল এমপিবাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে-আবু সাইদ চাঁদ এমপিফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে আসামি করে থানায় অভিযোগমহাদেবপুরে বাসের ধাক্কায় প্রাণগেল মোটরসাইকেল আরোহীরধামইরহাটে মেধাবী শিক্ষার্থী সাবিরা আক্তারের পড়ালেখায় প্রধান বাধা দরিদ্রতাধামইরহাট সফরে সংরক্ষিত নারী এমপি আন্না মিনজ-দলীয় ও প্রশাসনে পৃথক মত বিনিময়মান্দায় বৃত্তিপ্রাপ্ত ৯১ শিক্ষার্থীকে সংবর্ধনাপোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুমান্দায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু ঘিরে নানা প্রশ্নবাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশাপুঠিয়ায় রাস্তা ও কবরস্থানে উদ্বোধন করলেন নজরুল ইসলাম এমপিজর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানেরব্যারিস্টার মোশাররফ হোছাইন সিআইডি প্রধানের দায়িত্ব নিলেনইরাকে ইরানপন্থি গোষ্ঠীর ওপর সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ৮
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে মানববন্ধনে বক্তব্য দেয়ায়এক নারীর ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ

মহাদেবপুরে মানববন্ধনে বক্তব্য দেয়ায়এক নারীর ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধনে বক্তব্য দেয়ায় হাসিনা বান নামের এক নারীর ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলের নির্দেশে তাঁর সমর্থকরা শুক্রবার সকালে মহিষবাথান সরদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটিয়েছে।

স্থানীয় সূত্রে জানায়, ভূমি দখল, নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আব্দুল মতিন মণ্ডলের বিরুদ্ধে বৃহস্পতিবার গাহলী মোড়ে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে ভুক্তভোগী হাসিনা বানু আব্দুল মতিনের বিরুদ্ধে ভূমি দখলসহ নানা অভিযোগ তুলে ধরে বক্তব্য দেন। এরই জের ধরে শুক্রবার সকালে আব্দুল মতিনের আত্মীয়-স্বজন ও সমর্থকরা হাসিনা বানুর বাড়িতে গিয়ে তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে গাছের সাথে বেঁধে বেঁধে মারধর করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে মরিচের গুঁড়া প্রয়োগ করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ এনে ফাঁসানোর চেষ্টাও করা হয় বলে জানান স্থানীয়রা। এ সময় তার স্বামী বাবর আলী তাকে উদ্ধারে এগিয়ে এলে তাকেও মারপিট করে আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসিনা বানু ও তার স্বামীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মহাদেবপুর হাসপাতালে পাঠায়।

ভুক্তভোগী হাসিনা বানু জানান, “আমি মানববন্ধনে সত্য ঘটনা তুলে ধরেছি। এর প্রতিশোধ নিতেই আব্দুল মতিন মন্ডলের আত্মীয়-স্বজন ও সমর্থকদের মধ্যে জুয়েল, টিপু, রমজান, আঞ্জুমান, শাহনাজ, মোনেক্কাসহ আরো কয়েকজন আমার ওপর হামলা ও নির্যাতন চালিয়েছে। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই। মহাদেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাসিনা বানু ও তার স্বামীকে উদ্ধার করা হয়েছে। হাসিনার শরীরে নির্যাতনের বেশ কিছু আলামত পাওয়া গেছে। তবে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য কেনাবেচার অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।” মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, প্রাথমিকভাবে নির্যাতনের সত্যতা পাওয়া গেছে।

এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের বিষয়ে জানতে আব্দুল মতিন মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে তিনি জানান, দলের একটি অংশ তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তার ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে হাসিনাবে ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ