IMG-LOGO

বুধবার, ২৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঝালকাঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রফিকুল ইসলাম জামাল এমপিবাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে-আবু সাইদ চাঁদ এমপিফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে আসামি করে থানায় অভিযোগমহাদেবপুরে বাসের ধাক্কায় প্রাণগেল মোটরসাইকেল আরোহীরধামইরহাটে মেধাবী শিক্ষার্থী সাবিরা আক্তারের পড়ালেখায় প্রধান বাধা দরিদ্রতাধামইরহাট সফরে সংরক্ষিত নারী এমপি আন্না মিনজ-দলীয় ও প্রশাসনে পৃথক মত বিনিময়মান্দায় বৃত্তিপ্রাপ্ত ৯১ শিক্ষার্থীকে সংবর্ধনাপোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুমান্দায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু ঘিরে নানা প্রশ্নবাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশাপুঠিয়ায় রাস্তা ও কবরস্থানে উদ্বোধন করলেন নজরুল ইসলাম এমপিজর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানেরব্যারিস্টার মোশাররফ হোছাইন সিআইডি প্রধানের দায়িত্ব নিলেনইরাকে ইরানপন্থি গোষ্ঠীর ওপর সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ৮বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে-আবু সাইদ চাঁদ এমপি

বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে-আবু সাইদ চাঁদ এমপি

ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন,বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে। ছাত্র-ছাত্রীরা পড়ার টেবিলে আর বসে না। পরীক্ষা দিলেই জিপিএ। এই ধ্যান ধারনা পরিবর্তন করে পড়ার টেবিলে বসতে হবে। বুধবার হাজী আব্দুস সাত্তার প্রামানীক ফাউন্শেন শলুয়া কর্তৃক আয়োজিত মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,বর্তমান সরকার শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থা ব্যাপক নজর দিয়েছে। তাই সকল শিক্ষক-শিক্ষিকা বিদ্যালয়ে সঠিক সময়ে উপস্থিত হয়ে সঠিক ভাবে শিক্ষার্থীদের পাঠদান করাবেন। মনে রাখবেন আজকের শিশুরাই ভবিষ্যতে দেশের মুখ উজ্জল করবে।

অভিভাবকদের উদ্দ্যেশে এমপি চাঁদ বলেন, চোখ রাখবেন আপনার সন্তানের বন্ধু কারা। কাদের সঙ্গে মিশছে। কোন ভাবেই যাতে নেশার জগতে চলে না যায়। তাই পড়া লেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলা ধুলায় মনোনিবেশ করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অণ্যদের মধ্যে উপস্থিত ছিলেন,চারঘাট উপজেলা বিএনরি সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল,পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন,যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

সব শেষে উপজেলা ১৩৩ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে একটি করে গাছ ও নগদ টাকা তুলে দেন প্রধান অতিথি আবু সাইদ চাঁদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ