IMG-LOGO

রবিবার, ১৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সদর দলিল লেখক সমিতির নতুন কমিটির পক্ষ থেকে ভূমিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছাকুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুরমহানগর বিএনপির দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিততানোরে নারী এনজিও কর্মীর ঘরে আপত্তিকর অবস্থায় কর্মকর্তা আটকরাজশাহীর মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি পরিদর্শন করেন কৃষি সচিব সেলিম খাঁনতারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থামাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুমান্দায় মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখমমহাদেবপুরে সাবেক উপজেলাচেয়ারম্যান মাসুদ গ্রেফতারসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তমজন্মদিনে আমরা বিএনপি পরিবারের দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণপুঠিয়া পৌরসভার উদ্যোগে পরিষ্কার- পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালিতবাগমারায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ধ্বংসফুলবাড়ীতে এনসিপির নেতা কর্তৃক মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় দেড় লাখ টাকার ট্যাপেন্টাডল ও মোটরসাইকেলসহ আটক-২চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সদস্যদের হামলায় তরকারি ব্যবসায়ী আহত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে গণমাধ্যম ও সুশীল সমাজের মতবিনিময় সভা

রাজশাহীতে গণমাধ্যম ও সুশীল সমাজের মতবিনিময় সভা

ধূমকেতু প্রতিবেদক : সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়ন এর আর্থিক এবং নাগরিকতা জিএফএ কারিগরি সহযোগিতায় রাজশাহীতে গণমাধ্যম কর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং গ্রামীণ জনপদের নানাবিধ সমস্যা নিরসনের লক্ষ্যে এক কার্যকর মতবিনিময় সভা রোববার (১২ জুন) সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগরীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

‘খান ফাউন্ডেশন’-এর সার্বিক আয়োজনে এবং ‘সমতা নারী কল্যাণ সংস্থা’ ও ‘লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (LOFS)’-এর আয়োজনে আয়োজন করা হয়।

সভায় রাজশাহী জেলার চারটি উপজেলার সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪০ জন সাংবাদিক অংশ নেন। মতবিনিময় সভায় বক্তারা সমাজের, বিশেষ করে গ্রামবাংলার সাধারণ মানুষের নানামুখী সংকট ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। আলোচনা ও বক্তব্য থেকে সমাজের ৪টি প্রধান সমস্যা এবং তা সমাধানের সুপারিশ উঠে আসে:

১. শিক্ষার্থীদের স্মার্টফোন আসক্তি: স্কুলপড়ুয়া ছাত্র-ছাত্রীদের অনিয়ন্ত্রিত স্মার্টফোন ব্যবহার বর্তমান সমাজের অন্যতম প্রধান ব্যাধি হিসেবে চিহ্নিত করা হয়েছে। গণমাধ্যম কর্মীরা ছাত্র-ছাত্রীদের স্মার্টফোন ব্যবহার বন্ধ ও নিয়ন্ত্রণে কঠোর সামাজিক ও পারিবারিক সচেতনতা গড়ে তোলার তাগিদ দেন।

২. গাছের গায়ে পেরেক পুঁতে ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড লাগানো বন্ধের দাবি:
সড়ক ও মহাসড়কের পাশে নিয়মবহির্ভূতভাবে জীবন্ত গাছের বুকে পেরেক (প্যারাক) পুঁতে ব্যানার-সাইনবোর্ড লাগানো বন্ধের জোর দাবি জানানো হয়। বক্তারা বলেন, “উদ্ভিদেরও প্রাণ আছে।” এভাবে পেরেক মেরে গাছের ক্ষতি করা যেমন পরিবেশবিরোধী, তেমনি এসব সাইনবোর্ডের কারণে চালকদের দৃষ্টির ব্যাঘাত ঘটে সড়ক দুর্ঘটনাও বাড়ছে। তাই অবিলম্বে এসব অবৈধ ও ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড উচ্ছেদ এবং এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

৩. গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ: গ্রামীণ এলাকার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসা গর্ভবতী নারীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ভোগান্তি কমাতে ক্লিনিকে পর্যাপ্ত বসার সুব্যবস্থা করার জোর দাবি উত্থাপিত হয়।

৪. বিনামূল্যে আইনি সহায়তা: গ্রামের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষ যেন সহজে আইনি অধিকার পায়, সে লক্ষ্যে মাঠপর্যায়ে আইনি সহায়তামূলক কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে বক্তারা একমত পোষণ করেন।

সভার সভাপতিত্ব করেন লফস্-এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার মোসা: শাহানাজ পারভীন লাকী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন খান ফাউন্ডেশন রাজশাহীর জেলা প্রকল্প কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

বক্তারা বলেন, গ্রামীণ জনপদের সাধারণ মানুষের অধিকার রক্ষা ও সংকট দূরীকরণে সুশীল সমাজ এবং গণমাধ্যমকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে গ্রামীণ সমস্যাগুলো নীতি-নির্ধারকদের নজরে আসবে এবং সুশীল সমাজ তা বাস্তবায়নে মাঠপর্যায়ে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সভায় সকল স্তরের ৪০ জন সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031