IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীনমাটি ভরাট প্রকল্পের টাকা নয় ছয় মহাদেবপুরে বয়লারের ছাঁইদিয়ে স্কুল মাঠ ভরাটঅদম্য মেধাবী : চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরন হবে কি সাদিয়ার৭ দফা দাবি বিবেচনা ও রিকুইজিশান এর বিপরীতেভাড়া প্রাপ্তির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপিমান্দায় সীমানা প্রাচীর ভেঙে স্কুলের জমিদখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধনরাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখল মুক্তকরণসারের কৃত্রিম সংকট রোধে তারাগঞ্জে মনিটরিং কমিটির সভা‘ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে’চারঘাটে জমি লিখে না দেয়ায় সংখ্যালঘু ব্যাক্তিকে তুলে নিয়েমারধরসহ প্রান নাশের অভিযোগফুলবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত‘সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধাবিঘ্ন হোক-এমন মানসিকতা সরকারের নেই’চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইনেরসহ তিনজন গ্রেফতারআগামীকাল ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসের ২০ বছর, এখনো বাস্তবায়ন হয়নি ৬ দফা চুক্তিপোরশায় এমপি মোস্তাফিজুরকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীন

গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীন

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের শিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকোর)-প চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।

সভায় বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিয়া এবং মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের গোদাগাড়ী ফিল্ড সুপারভাইজার মোসলেম উদ্দিন নুরুল। এ সময় আরও উপস্থিত ছিলেন মডেল কেয়ারটেকার আতাউর রহমান, জিসি শরীফুল ইসলাম ও তরিকুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বলেন, “মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিশুদের নৈতিক, ধর্মীয় ও প্রাক-প্রাথমিক শিক্ষার প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কোমলমতি শিশুদের মাঝে ইসলামের সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমাজ থেকে নিরক্ষরতা দূরীকরণে শিক্ষকরা মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করছেন।” তিনি আরও বলেন, বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিশুদের আধুনিক ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষাদানের গুণগত মান বজায় রাখতে শিক্ষক ও কেয়ারটেকারদের আরও বেশি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান প্রকল্পের সার্বিক অগ্রগতি ও শিক্ষার মানোন্নয়নে মাঠ পর্যায়ের শিক্ষক ও সংশ্লিষ্টদের দিক-নির্দেশনা প্রদান করেন। সভা শেষে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ