IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্কফুলবাড়ী কয়লা খনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে বিশ্বাসঘাতকতা বললেন অধ্যাপক আনু মোহাম্মদনিয়ামতপুরে ঈদে মিলাদুন্নবী উদযাপনেআলোচনা ও দোয়া মাহফিলপ্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ট্রাক চুরির ২৪ ঘণ্টার মাথায় পাবনার ভাঙুরা থানা থেকে ট্রাক উদ্ধার

ট্রাক চুরির ২৪ ঘণ্টার মাথায় পাবনার ভাঙুরা থানা থেকে ট্রাক উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘায় চুরি যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই একটি ট্রাক উদ্ধার করেছে বাঘা থানা পুলিশ। পাবনা জেলার ভাঙুরা থানার করতকান্দি এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর পালিয়ে গেছে।

বাঘা থানা সূত্রে জানা যায়, গত ০৯/০৭/২০২৬ তারিখ বিকালে বাঘা উপজেলার নারায়ণপুর বাজারের জনৈক অসিত সাহার দোকানের সামনে ট্রাকটি পার্কিং করে রাখেন চালক। পরদিন ১০/০৭/২০২৬ তারিখ সকাল ৭টায় এসে ট্রাকটি না পেয়ে মালিক জগদীশ সাহা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে না পেয়ে তিনি বাঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে বাঘা থানায় মামলা রুজু করা হয় (মামলা নং- ৯, তারিখ: ১০/০৭/২০২৬, ধারা: ৩৭৯/৩৪ দণ্ডবিধি । মামলার তদন্তের দায়িত্ব পান থানার চৌকস সাব-ইন্সপেক্টর বজলুর রশিদ।

দায়িত্ব পাওয়ার পর এসআই বজলুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মামলার বাদী ও স্থানীয়দের সাথে কথা বলেন। এরপর নারায়ণপুর বাজারসহ বিভিন্ন ফিলিং স্টেশন ও গুরুত্বপূর্ণ স্থাপনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন। চারঘাট ও বানেশ্বর মোড়ের সিসি ক্যামেরা বিশ্লেষণ করে তিনি চোরাই ট্রাকের গতিপথ শনাক্ত করেন।

একইসাথে তিনি গোপনে গুপ্তচর নিয়োগ ও আসামির ব্যবহৃত মোবাইল নম্বরের কললিস্ট যাচাই করেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় ট্রাকের সম্ভাব্য অবস্থান শনাক্ত করে বাঘা থানা পুলিশের একটি চৌকস টিম নিয়ে পার্শ্ববর্তী পাবনা জেলার ভাঙুরা থানা করতকান্দি গ্ৰাম এলাকায় অভিযান চালান। স্থানীয় থানা পুলিশের সহায়তায় শনিবার (১১/০৭/২০২৬ তারিখ) দুপুরে সেখান থেকে ট্রাকটি উদ্ধার করে মামলায় জব্দ করা হয়।

এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক চুরির সাথে জড়িত মূল আসামি ট্রাক রেখে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্রাক উদ্ধারের পর মালিকের পক্ষ থেকে পুলিশকে বারবার ধন্যবাদ জানানোয় বাঘা থানা পুলিশের মনোবল আরও বৃদ্ধি পেয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝেও পুলিশের প্রতি আস্থা বেড়েছে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি ) সেরাজুল হক বলেন, “অপরাধী যত কৌশলই করুক না কেন, অপরাধের সময় সে কিছু না কিছু চিহ্ন রেখে যায়। জনগণের সহযোগিতা ও পুলিশের পেশাদারিত্বের কারণেই আমরা দ্রুত ট্রাকটি উদ্ধার করতে পেরেছি।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে জব্দ তালিকা মোতাবেক কাগজ পত্র যাচাই বাছাই করে মালিকের নিকট হস্তান্তর করা হবে। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031