IMG-LOGO

রবিবার, ২৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’গোমস্তাপুরে ১৯ মামলার পলাতক আসামি আটকজেলা প্রশাসন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযাননিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিলপ্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর: বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানে প্রত্যাশাবদলগাছীতে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রাম পুলিশসহ গ্রেপ্তার ২খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোডাউনশারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ ভূমিমন্ত্রী মিনুবাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের নির্বাহী কমিটির সভা৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলটঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি হেফাজতে ইসলামেরবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশমহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় গেটকা প্রকল্পের যুব সদস্যদের মাঝে সবজি চাষের উপকরণ বিতরণ

মান্দায় গেটকা প্রকল্পের যুব সদস্যদের মাঝে সবজি চাষের উপকরণ বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁ জেলার মান্দা উপজেলায় জলবায়ুর প্রভাব মোকাবিলা ও প্রান্তিক জনগোষ্ঠীর অভিযোজন এর লক্ষ্যে ব্যতিক্রম উদ্যোগ হাতে নিয়েছে বিএসডিও-গেটকা প্রকল্পের যুব ফোরাম সদস্যরা। দুর্যোগকালীন সময়ে পারিবারিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাড়ির ছাদে সবজি চাষের মাধ্যমে পারিবারিক আয়বৃদ্ধি এবং নির্দিষ্ট স্থানে পলিথিন ও প্লাষ্টিক পণ্য সুরক্ষায় তারা অভিনব ও সৃজনশীল উদ্যোগ বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে।

এর অংশ হিসাবে যুব সদস্যরা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামের ২০টি প্রান্তিক জনগোষ্ঠী পরিবারের মাঝে জৈব পদ্ধতিতে সবজি চাষের জন্য বালতি, ভার্মী কম্পোস্ট সার, বিভিন্ন সবজি গাছের চারা এবং যত্রতত্র পলিথিন ও প্লাষ্টিক পণ্য বাহিরে না ফেলে নির্দিষ্ট স্থানে জমা করার জন্য ১টি করে বস্তা সরবরাহ করেছে।

যুব উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামের উপকারভোগিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রসাদপুর লোকমোর্চা কমিটির সভাপতি পরেশ আলীর উপস্থিতে সভায় উপস্থিত ছিলেন যুব ফোরাম সদস্য পার্থ কুমার, খুশী রানী, লক্ষী রানী, সুজন প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর আব্দুর রহমান, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট আব্দুল লতিফ ও নাহিদা খাতুন।

এ বিষয়ে গেটকা প্রকল্পের মান্দা উপজেলার উপজেলা কো-অর্ডিনেটর আব্দুর রহমান বলেন, বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) এবং ওয়েভ ফাউন্ডেশন যৌথভাবে সুইজ্যারল্যান্ড, কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড বাস্তবায়নে নওগাঁ জেলার মহাদেবপুর, সাপাহার ও মান্দা উপজেলার ১৮টি ইউনিয়নে ৩০মাস মেয়াদী ‘জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন’ (গেটকা) প্রকল্পটি বাস্তবায়ন করছে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930