ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় সোমবার উপজেলা পরিষদের হল রুমে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, পৌর মেয়র রেজাউল করিব চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ।
আরও উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা, নব নির্বাচিত চেয়ারম্যানগণ, থানার এস আই রিমন দত্ত, বিজিবি সদস্য ও বিভিন্ন অফিস কর্মকর্তাগণ।
সভায় সম্প্রতি পত্নীতলায় সড়ক দূর্ঘটনা ও মৃত্যু বাড়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।



