ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২৫মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ মার্চ) বেলা ১১টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ’র সভাপতিত্বে গণহত্যা দিবসের আলোচনাসভায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
১৯৭১ সালের ২৫মার্চ অপারেশন সার্চ লাইট নামে কলংকিত কালো রাতে পাক হানাদার বাহিনী বাংলাদেশের স্বাধীনতাকামী ঘুমন্ত জনসাধারণকে হত্যা করে।
গণগত্যা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলাম, সাংবাদিক একেএম.জিলানী, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান।
এসময় নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সহকারি কমিশনার (ভূমি) মিথিলা দাস, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শাহিনুর রহমান, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি, স্থানীয় সাংবাদিকগণ ও নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


