IMG-LOGO

রবিবার, ২৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’গোমস্তাপুরে ১৯ মামলার পলাতক আসামি আটকজেলা প্রশাসন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযাননিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিলপ্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর: বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানে প্রত্যাশাবদলগাছীতে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রাম পুলিশসহ গ্রেপ্তার ২খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোডাউনশারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ ভূমিমন্ত্রী মিনুবাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের নির্বাহী কমিটির সভা৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলটঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি হেফাজতে ইসলামেরবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশমহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১
Home >> নগর-গ্রাম >> মান্দায় ধর্ষণ চেষ্টার সালিশ, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

মান্দায় ধর্ষণ চেষ্টার সালিশ, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ধর্ষণ চেষ্টার অভিযোগে সালিশ বসিয়ে জরিমানা আদায়ের ঘটনায় ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী গৃহবধূর মামলায় তাঁদের গ্রেপ্তার করে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার করা হয়েছে জরিমানার নামে আদায় করা ৪০ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কালিকাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য নাজিম উদ্দিন মোল্লা (৬৭) ও নলতৈড় গ্রামের অভিযুক্ত বখাটে যুবক হোসেন আলী ওরফে আলতাফ হোসেন (৩০)। ভুক্তভোগী গৃহবধূর মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজন মাতবরকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী গৃহবধূ বলেন, ‘গত মঙ্গলবার রাতে প্রতিবেশী যুবক হোসেন আলী কৌশলে আমার ঘরে প্রবেশ করেন। এসময় আমার স্বামী বাড়িতে ছিলেন না। এ সুযোগে বখাটে হোসেন আলী আমাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় আমার চিৎকারে তাকে আটক করে আশপাশের লোকজন।’

গৃহবধূ অভিযোগ করে বলেন, বিষয়টি ধামাচাপা দিতে বুধবার স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন মোল্লার বাড়ির খলিয়ানে সালিশের আয়োজন করা হয়। সালিশে বখাটে হোসেন আলীর ৬০ হাজার টাকা জরিমানা করেন মাতবরেরা। অভিযুক্ত হোসেন আলীর পরিবার তাৎক্ষনিক ৫০ হাজার টাকা পরিশোধ করে। পুরো টাকাই পকেটস্থ করেন মেম্বার নাজিম উদ্দিন।

স্থানীয়দের অভিযোগ, বিচারের রায়ের টাকা আদায় করতে ওই গৃহবধূ ও অভিযুক্ত হোসেন আলীকে দিনভর মেম্বার নাজিম উদ্দিনের বাড়িতে আটক করে রাখা হয়। পরে যুবক হোসেন আলীর পরিবার ৫০ হাজার টাকা পরিশোধ করলে তাদের ছেড়ে দেন মাতবরেরা।

সালিসের সভাপতি ইউপি সদস্য নাজিম উদ্দিন মোল্লা বলেন, অনৈতিক কর্মকাÐের অভিযোগে অভিযুক্ত হোসেন আলী ও গৃহবধূর বিচার করা হয়েছে। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী জরিমানার ৬০ হাজার টাকার মধ্যে তাৎক্ষনিক ৫০ হাজার টাকা পরিশোধ করেন অভিযুক্তের পরিবার। আদায়কৃত পুরো টাকাই সালিসের খরচ হিসেবে নেওয়া হয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ধর্ষণ চেষ্টার বিষয়ে সালিশ ও জরিমানা আদায়ের ঘটনার ভুক্তভোগী গৃহবধূ মামলা করেন। মামলায় ইউপি সদস্য নাজিম উদ্দিন ও অভিযুক্ত হোসেন আলীকে গ্রেপ্তারসহ জরিমানার ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930