IMG-LOGO

শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জীশারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর পূজা উদযাপন কমিটি ওমণ্ডপ সভাপতিদের সঙ্গে ভূমিমন্ত্রীর মতবিনিময়শাহমখদুম কলেজে সম্প্রীতি সভা: গুজব ও উসকানি প্রতিরোধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানগোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভাগোদাগাড়ীতে চায়না প্রজেক্ট সংলগ্ন সরকারি খাল ভরাট করে বন্ধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে ইউএনও-কে লিখিত আবেদন‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে’ কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব নিশাতনন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা‘বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই’বাগমারায় কবর খননের সময় ৬.৭ কেজি কষ্টিপাথর উদ্ধারবদলগাছীতে প্রাথমিক শিক্ষক বদলি ; নিয়ম মেনে নাকি নীতিমালা লঙ্ঘনআত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যুবাগমারায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির সংবর্ধনা ও স্বাস্থ্যসেবা মতবিনিময় সভানিয়ামতপুরে অবাধে বন বিভাগের গাছ কাটার অভিযোগবলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই
Home >> নগর-গ্রাম >> নন্দীগ্রামের ৪৬টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

নন্দীগ্রামের ৪৬টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : রোববার (২৮ সেপ্টেম্বর) মহালয়ার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার দিনক্ষণ গণনা শুরু হয়েছে। বগুড়ার নন্দীগ্রামে এবার ৪৬টি মণ্ডপে চলছে দুর্গাপূজার আয়োজন।

এ বছর দেবীদুর্গা হাতির পিঠে চড়ে পৃথিবীতে অর্থাৎ বাবার বাড়িতে আসবেন। আর কৈলাসে স্বামীর বাড়িতে ফিরবেন নৌকায় চড়ে। পঞ্জিকা অনুযায়ী ১ অক্টোবর শনিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এ পূজা ৫ অক্টোবর বুধবার বিজয় দশমীর মধ্য দিয়ে শেষ হবে।

সরেজমিনে গিয়ে ও আয়োজনকারীদের সাথে কথা বলে জানা গেছে, দুর্গাপূজার বাঁকী আর মাত্র দুই দিন। তাই প্রতিমা তৈরির কাজ, ডেকোরেশনের কাজ, হাটবাজার করা ও নাড়ু বরি তৈরি করতে বাড়ির মহিলারাসহ সবাই এখন ব্যস্ত সময় পার করছে।

উপজেলার থালতাশ্বরী দুর্গা মন্দিরে প্রতিমাগুলোতে রং লাগিয়ে সুসজ্জিত করছেন ওই গ্রামের মৃৎশিল্পী সুব্রত কুমার। তিনি বলেন, প্রতিমা তৈরি করতে অনেক সময় লাগে। প্রতিমা তৈরি সব জিনিসের দাম বেশি তাই প্রতিমা তৈরি করে আগের মতো লাভ হয় না। তার পরও এ পেশা ছাড়তে পারিনা। এখন তৈরি করা প্রতিমাগুলোতে রং লাগিয়ে সুসজ্জিত করা হচ্ছে।

নন্দীগ্রাম পৌর এলাকার কলেজ পাড়ার গৃহীনি রম্পা রানী বলেন, দুর্গাপূজা উপলক্ষে আমরা প্রতিবছর অনেক ধরনের নাড়ু-বরি তৈরি করি। এর মধ্যে রয়েছে, তিলের নাড়ু, নারিকেলের নাড়ু, দুধের নাড়ু, গঙ্গাজলির নাড়ু, খই, মুড়কি, মুড়ির মোয়া, চানাচুরের মোয়া ও ভেটের খইয়ের মোয়া।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম শাখার সভাপতি দুলাল চন্দ্র মহন্ত বলেন, নন্দীগ্রামে এবার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে। আশা করি প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে শারদীয় উৎসব সম্পন্ন হবে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে শেষ করার লক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিফা নুসরাত বলেন, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষে ইতিমধ্যে ধর্মীয় ও সামাজিক বন্ধন প্রতিষ্ঠার লক্ষে সামাজিক-সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছে। এছাড়া প্রতিটি মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নন্দীগ্রামে সুন্দরভাবে দুর্গাপূজার কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930