IMG-LOGO

বুধবার, ১২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্তকলাগাছ কাটলেন প্রতিপক্ষরাবাঘায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেলদুর্গাপুরে হাটের জায়গা বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে লাখ টাকা আদায়ের অভিযোগনিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক পানে শিশু অসুস্থ,তথ্য চাওয়ায় উত্তেজিত প্রধান শিক্ষক২৮ শিক্ষক-কর্মচারী, ১৫ পরীক্ষার্থীর পাস করেনি কেউমান্দার ৫ মাদ্রাসায় শতভাগ ফেলফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ডনিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতশূন্য থেকে শিখরে: এক অদম্য তরুণের ঘুরে দাঁড়ানোর গল্পমান্দায় পাউবোর নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগআত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতমপাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদ: স্থাপত্য ও পর্যটনের অনন্য আকর্ষণচাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনসিটি কর্পোরেশন সমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণউপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিতবৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন বাউয়েটেরসৌদিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ভয়েস মেসেজে বাবা-মাকে শেষ আকুতি দুই ভাইয়ের দোয়া করবেন, আর দেখা হবে না
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নওগাঁয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু, প্রবাসী স্বামী আটক

নওগাঁয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু, প্রবাসী স্বামী আটক

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে প্রবাসী স্বামী বাড়িতে ফেরার মাত্র তিন দিনের মাথায় স্ত্রীর রহস্যজনক মৃত্যু। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধারসহ নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ। রহস্যজনক এ গৃহবধূ মৃত্যুর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ জানুয়ারী) নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগাচারা দক্ষিণপাড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের বাগাচারা দক্ষিণপাড়া গ্রামের ওসমান গণির ছেলে চঞ্চল হোসেন (৩৫) তার স্ত্রী শান্তনা পারভীন (৩২) ও একমাত্র সন্তান মেয়ে সুমাইয়া আক্তার (১৩) কে নিজ বাড়িতে রেখে প্রবাসে পাড়ি জমান এবং মাত্র তিন দিন পূর্বে নিজ বাড়িতে ফিরে আসেন চঞ্চল হোসেন। প্রবাস থেকে দেশে ফেরার মাত্র ৩ দিনের মাথায় মঙ্গলবার ভোররাতে চঞ্চল হোসেন ও তার পরিবারের লোকজন ডাক চিৎকার দিয়ে উঠলে প্রতিবেশীরা এগিয়ে আসেন।

এসময় প্রতিবেশীদের কাছে চঞ্চল হোসেন জানান, সোমবার দিনগত রাতের খাবার খেয়ে মেয়েকেসহ তারা স্বামী-স্ত্রী নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে জেগে দেখতে পান শয়ন ঘরের সেলিং ফ্যানের সাথে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় সান্তনার ঝুলন্ত লাশ। এসময় স্বামীর পরিবার সান্তনা পারভীন গলায় ফাঁসদিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করলেও স্বামী প্রবাস থেকে ফেরার মাত্র ৩ দিনের মাথায় গৃহবধূ সান্তনা পারভীনের মৃত্যু রহস্যজনক বলে মনে করেন স্থানীয়রা। পরবর্তীতে নিহত সান্তনার বাবার বাড়ির লোকজনসহ স্বজনরা ঘটনাস্থলে পৌছার পর তাদের মাঝেও সন্দেহ দেখা দেয়।

এসময় স্বজনসহ স্থানীয়দের মাঝে একই ঘরে স্বামী ও সন্তান থাকার পরও গৃহবধূ সান্তনা পারভীন গলায় ওড়নার ফাঁস দিলো, স্বামী চঞ্চল হোসেন জানতে পারলো না, আসলে সান্তনা পারভীন আত্নহত্যা করেছে কিনা তাকে হত্যা করে আত্নহত্যার প্রচার করা হচ্ছে এমন নানা প্রশ্ন দেখা দেয়। এক পর্যায়ে স্থানীয়রা নওহাটামোড় ফাঁড়ি পুলিশকে সংবাদ দিলে নওহাটা মোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ উত্তম কুমার বিস্বাস ও ফাঁড়ির এসআই এ এম ফারুক ঘটনাস্থলে পৌছে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করলে মহাদেবপুর সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার) জয়ব্রত পাল ও মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

গৃহবধূর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন জানান, গৃহবধূ মৃত্যুর খবর পেয়ে উর্ধ্বতন কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শণ করে প্রাথমিক সুরতহাল রির্পোট অন্তে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূ সান্তনা পারভীনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং নিহতের স্বামী চঞ্চল হোসেনকে আটক করা হয়েছে। এব্যাপারে থানায় একটি রেগুলার মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031